Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, এপ্রিল 11, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » তিন বছরে সর্বোচ্চ রিজার্ভ: প্রবাসী আয় ছুঁয়েছে ৩ বিলিয়ন ডলার
    অর্থনীতি

    তিন বছরে সর্বোচ্চ রিজার্ভ: প্রবাসী আয় ছুঁয়েছে ৩ বিলিয়ন ডলার

    মনিরুজ্জামানজানুয়ারি 1, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চলতি মাসের ২৯ দিনে দেশে প্রবাসী আয় পৌঁছেছে তিন বিলিয়ন ডলারে। এতে দেশে ডলারের সরবরাহ বাড়ছে এবং চলমান ডলার সংকট কিছুটা কমছে। একই সময় বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ব্যাংকগুলো থেকে ডলার কেনার পর বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ছুঁয়েছে ৩৩ বিলিয়ন ডলার বা তিন হাজার ৩০০ কোটি ডলার। এটি গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ রিজার্ভ।

    এর আগে ২০১৭ সালে প্রথমবারের মতো রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলারের গণ্ডি ছাড়িয়েছিল। ২০২১ সালে এটি বৃদ্ধি পেয়ে ৪৮ বিলিয়ন ডলারে পৌঁছেছিল। তবে আওয়ামী লীগ সরকারের পতনের সময় রিজার্ভ নেমেছিল ২৬ বিলিয়ন ডলারে। চলতি মাসের প্রথম ২৯ দিনে প্রবাসী আয় তিন বিলিয়ন ডলার বা ৩০৪ কোটি ডলার ছাড়িয়েছে।

    ২০২৪ সালের আগস্টে  আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রবাসী আয়ে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। মার্চে এক মাসে দেশে এসেছে ৩২৯ কোটি ডলার; যা এখন পর্যন্ত একক কোনো মাসে সর্বোচ্চ প্রবাসী আয়। চলতি মাসে আবারও প্রবাসী আয় ৩০০ কোটি ডলার ছাড়িয়েছে।

    বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট প্রবাসী আয় হয়েছে ৩ হাজার ৩৩ কোটি ডলার। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে এই আয় ছিল ২ হাজার ৩৯১ কোটি ডলার।

    প্রবাসী আয় বৃদ্ধির ফলে ব্যাংকগুলো থেকে ডলার ক্রয় চালাচ্ছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি বিদেশি ঋণও আসছে, যা রিজার্ভ বাড়াতে সহায়তা করছে। গত মঙ্গলবার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৩১৮ কোটি ডলারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম ৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে দুই হাজার ৮৫১ কোটি ডলারে।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার নিলামের মাধ্যমে সাতটি ব্যাংক থেকে কেন্দ্রীয় ব্যাংক ৮ কোটি ৯০ লাখ ডলার কিনেছে। প্রতি ডলার কিনেছে ১২২ টাকা ৩০ পয়সা দরে। এভাবে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে কেন্দ্রীয় ব্যাংক মোট ৩ দশমিক ১৩ বিলিয়ন ডলার বা ৩১৩ কোটি ডলার কিনেছে। এর মধ্যে শুধু ডিসেম্বর মাসে এক বিলিয়ন ডলারের বেশি ক্রয় হয়েছে।

    বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সম্প্রতি এক অনুষ্ঠানে জানিয়েছেন, ডিসেম্বর শেষে রিজার্ভ ৩৪-৩৫ বিলিয়ন ডলারে পৌঁছাবে। তিনি বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা কোনো সংস্থার ঋণ না নিয়ে, নিজেদের দেশ থেকে ডলার ক্রয় করেই রিজার্ভ বাড়ানো হবে। এটি দেশের জন্য সেরা সিদ্ধান্ত।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    স্বাস্থ্য

    হামে শিশুদের মর্মান্তিক মৃত্যুর দায় কি ইউনুস–নূরজাহান নিবেন?

    এপ্রিল 10, 2026
    অর্থনীতি

    দুর্নীতি ও লুটপাটে ধ্বংসের দ্বারপ্রান্তে দেশের অর্থনীতি

    এপ্রিল 10, 2026
    বাংলাদেশ

    হাজার কোটি টাকার তেল পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে বাংলাদেশ

    এপ্রিল 10, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.