Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, এপ্রিল 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিনিয়োগ স্থবিরতায় অর্থনীতিতে চাপ, এডিপি একমাত্র কারণ নয়: পরিকল্পনা উপদেষ্টা
    অর্থনীতি

    বিনিয়োগ স্থবিরতায় অর্থনীতিতে চাপ, এডিপি একমাত্র কারণ নয়: পরিকল্পনা উপদেষ্টা

    সিভি ডেস্কজানুয়ারি 13, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, অর্থনীতিতে যে মন্দাভাব দেখা যাচ্ছে তার মূল কারণ শুধু বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ছোট হওয়া নয়। প্রকৃত সমস্যা হলো রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগ স্থবির হয়ে পড়া। বিনিয়োগ সচল থাকলে এডিপি কিছুটা কম হলেও অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি হতো না। কর্মসংস্থান ও উৎপাদনও স্বাভাবিক গতিতে এগোতে পারত।

    সোমবার (১২ জানুয়ারি) শেরে বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

    ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, বর্তমান পরিস্থিতিতে অর্থনীতির একটি ইতিবাচক দিক হলো রেমিটেন্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রেমিটেন্সের বড় অংশ গ্রামাঞ্চলে যাচ্ছে। এর ফলে যেসব এলাকায় রেমিটেন্স বেশি সেখানে বাড়িঘর নির্মাণ বেড়েছে। দোকানপাট, সেবা খাত ও ক্ষুদ্র ব্যবসারও দ্রুত সম্প্রসারণ ঘটেছে। এসব অঞ্চলে দারিদ্র্যের চাপ তুলনামূলকভাবে কম।

    তবে এই সুফল সব এলাকায় সমানভাবে পৌঁছায়নি বলেও জানান তিনি। তার মতে, যেসব এলাকায় রেমিটেন্স প্রবাহ নেই সেখানে উন্নয়ন প্রকল্পের গতি ছিল ধীর। নতুন প্রকল্পও খুব বেশি নেওয়া হয়নি। ফলে এসব অঞ্চল তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে পুরো সময়জুড়ে বাংলাদেশ ব্যাংক সুদের হার তুলনামূলকভাবে বেশি রেখেছে। এই উচ্চ সুদের হার বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলেছে।

    বিনিয়োগ পরিবেশ নিয়ে পরিকল্পনা উপদেষ্টা বলেন, বড় বিনিয়োগ আসা বা না আসা শুধু সুদের হারের ওপর নির্ভর করে না। রাজনৈতিক স্থিতিশীলতা ও নীতিগত নিশ্চয়তা এখানে বেশি গুরুত্বপূর্ণ। তবে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ক্ষেত্রে চিত্র ভিন্ন। সরকারের এক জরিপে দেখা গেছে, তাদের জন্য সবচেয়ে বড় বাধা হলো ঋণ পাওয়া এবং স্বল্প সুদে চলতি মূলধনের অভাব। কম সুদে ঋণ না পেলে অনেকের পক্ষে ব্যবসার স্বাভাবিক কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়ে।

    ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক দাবি করেছে যে চলতি মূলধনের জন্য ব্যাংকগুলোর কাছে কম সুদের বিশেষ ক্রেডিট লাইন দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, যেসব খাতে বেশি সুদ পাওয়া যায় বাণিজ্যিক ব্যাংকগুলো সেদিকেই বেশি আগ্রহ দেখাচ্ছে। ফলে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা থাকা সত্ত্বেও ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা প্রত্যাশিত মাত্রায় ঋণ পাচ্ছেন না।

    ভবিষ্যৎ অর্থনীতি ও নীতিগত দিক নিয়ে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, সুদের হার যদি আরও আগে এবং ধীরে কমানো যেত, তাহলে পরিস্থিতি কিছুটা সহনীয় হতে পারত। তার মতে, অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়ার আশঙ্কা নেই। তবে এটাও সত্য যে বর্তমানে বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতি নির্ধারণে তুলনামূলকভাবে স্বাধীনভাবে কাজ করছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    হাজার কোটি টাকার তেল পাইপলাইন ও মজুত সক্ষমতা ফেলে রেখেছে বাংলাদেশ

    এপ্রিল 10, 2026
    অর্থনীতি

    একদিনেই ধনীদের সম্পদে যোগ হলো ২৬৫ বিলিয়ন ডলার!

    এপ্রিল 10, 2026
    অর্থনীতি

    জ্বালানি সংকটে মূল্যস্ফীতি ৪% পর্যন্ত বাড়ার শঙ্কা

    এপ্রিল 10, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.