Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, মার্চ 4, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » প্রকল্প ব্যয় ও বাস্তবায়নে হতাশাজনক চিত্র
    অর্থনীতি

    প্রকল্প ব্যয় ও বাস্তবায়নে হতাশাজনক চিত্র

    মনিরুজ্জামানজানুয়ারি 19, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিদায়ী অর্থবছর ২০২৪-২৫ সালে ১,৪৫৮টি সরকারি প্রকল্পের মধ্যে ১৫৯টির কোনো কাজ হয়নি। অর্থাৎ এসব প্রকল্পে বাস্তব অগ্রগতি শূন্য। এই প্রকল্পগুলোর জন্য ৮,৩৮৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। বিদ্যুৎ, স্বাস্থ্য, পরিবহন, যোগাযোগ অবকাঠামো ও কৃষি খাতের জনস্বার্থ সংশ্লিষ্ট প্রকল্পগুলো এতে অন্তর্ভুক্ত। তথ্য মিলেছে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)-এর হালনাগাদ প্রতিবেদনে।

    আইএমইডি প্রতিবেদনে দেখা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে ১,০১১টি প্রকল্পের ভৌত অগ্রগতি ২৫ শতাংশের কম। এ অবস্থাকে তারা ‘অত্যন্ত হতাশাজনক’ হিসেবে বর্ণনা করেছে। এছাড়া ২১৮টির অগ্রগতি ছিল ২৬–৫০ শতাংশ এবং ৪৮টির অগ্রগতি ৫১–৭৫ শতাংশের মধ্যে। তবে এসব প্রকল্পের বাস্তবায়নও সন্তোষজনক হয়নি।

    গত অর্থবছরে ৩১১টি প্রকল্প সমাপ্ত হয়েছে। এর মধ্যে ১৫৪টির কাজ শতভাগ সম্পন্ন। বাকি প্রকল্পগুলো পুরোপুরি কাজ শেষ না করেই সমাপ্ত ঘোষণা করা হয়েছে। আরএডিপির লক্ষ্যমাত্রার বিপরীতে ২২৪টি প্রকল্পে ব্যয়ের হার শূন্য থেকে ২৫ শতাংশের নিচে। ২,৪৫৯.৮১ কোটি টাকা বরাদ্দ থাকা সত্ত্বেও ১১০টি প্রকল্পে একটাও টাকা খরচ হয়নি।

    অন্যদিকে ১৩৪টি প্রকল্পে ১১,৪৬২ কোটি টাকার বরাদ্দের বিপরীতে ব্যয় ছিল ২৫ শতাংশের কম। ১,৪৬৮টি প্রকল্পের মধ্যে ১৩৮টির ব্যয় ২৬–৫০ শতাংশ, ১৯৯টির ৫১–৭৫ শতাংশ এবং ১০৬টির ১০০ শতাংশ হয়েছে। তবে মাত্র ১৫৪টি প্রকল্প শতভাগ বাস্তবায়ন করেছে।

    আইএমইডি উল্লেখ করেছে, প্রকল্প বাস্তবায়নের ধীরগতির পেছনে ভূমি অধিগ্রহণে জটিলতা, দরপত্র প্রক্রিয়ায় বিলম্ব, পরিকল্পনার অভাব এবং বৈদেশিক অর্থায়নের নিশ্চয়তা ছাড়াই প্রকল্প গ্রহণের মতো চিরাচরিত কারণ রয়েছে।

    শূন্য অগ্রগতির উল্লেখযোগ্য প্রকল্প:

    ২০২৪-২৫ অর্থবছরে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের অন্তত ২৩টি প্রকল্পে কোনো কাজ হয়নি। এছাড়া জনপ্রশাসন, পরিকল্পনা, স্বরাষ্ট্র, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, স্বাস্থ্য, গৃহায়ণ ও গণপূর্ত, তথ্য ও সম্প্রসারণ, স্থানীয় সরকার, মৎস্য ও প্রাণিসম্পদ, দুর্যোগ ও ত্রাণ, খাদ্য, রেলপথ এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের কিছু প্রকল্পও শূন্য অগ্রগতির তালিকায় রয়েছে।

    উল্লেখযোগ্য প্রকল্পগুলো হলো:

    • রংপুর বিভাগীয় কমিশনার অফিস কমপ্লেক্স (জনপ্রশাসন)
    • ঢাকা সিএমএইচে ক্যানসার কেন্দ্র (বাংলাদেশ আর্মি)
    • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস ফ্যাকালিটি বিল্ডিং
    • বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়ন
    • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার (বিজ্ঞান ও প্রযুক্তি)
    • চাঁদপুর ও জামালপুর মেডিক্যাল কলেজ নির্মাণ
    • ৫ মেডিক্যাল কলেজে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপন
    • পদ্মা অয়েল কোম্পানির হেড অফিস বিল্ডিং
    • চট্টগ্রাম-কক্সবাজার হাইওয়ে ইমপ্রুভমেন্ট প্রকল্প
    • সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ১১টি জীবনমান উন্নয়ন প্রকল্প

    আইএমইডির প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ৬টি, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের ৯টি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ৫টি এবং বাংলাদেশ রেলের ৪টি প্রকল্পের কাজও থমকে আছে। প্রকল্পগুলোর বরাদ্দের মধ্যে অনেক ক্ষেত্রে এক লাখ থেকে এক হাজার কোটি টাকা পর্যন্ত ছিল। তবে প্রকল্প পরিচালকদের মাধ্যমে একটিও টাকা ব্যয় হয়নি অনেক প্রকল্পে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    মধ্যপ্রাচ্যনির্ভর শ্রমবাজারে নতুন সংকট

    মার্চ 3, 2026
    অর্থনীতি

    ১৫ মার্চের মধ্যে বাজেট প্রস্তাব জমা দিতে বলল এনবিআর

    মার্চ 3, 2026
    অর্থনীতি

    রমজানে এখনো কমেনি সবজির দাম

    মার্চ 3, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.