Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, এপ্রিল 10, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ছয় মেগা প্রকল্পের মেয়াদ পুনরায় বাড়াচ্ছে সরকার
    অর্থনীতি

    ছয় মেগা প্রকল্পের মেয়াদ পুনরায় বাড়াচ্ছে সরকার

    মনিরুজ্জামানজানুয়ারি 22, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    অন্তর্বর্তী সরকার ছয়টি মেগা প্রকল্পের মেয়াদ বাড়ানোর পরিকল্পনা করছে। এ বিষয়ে প্রস্তাব আগামী রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে উপস্থাপন করা হবে। এর মধ্যে পাঁচটি প্রকল্প চতুর্থবার এবং একটি প্রকল্প পঞ্চমবার মেয়াদ বৃদ্ধি প্রক্রিয়ায় আছে। ছয়টির মধ্যে চারটি চট্টগ্রামভিত্তিক।

    পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগের সচিব এস এম শাকিল আখতার  জানান, বৈঠকে নতুন ও সংশোধিত প্রকল্প উভয়ই উপস্থাপন হবে। মেয়াদ বাড়ানোর কয়েকটি বড় প্রকল্পও এতে অন্তর্ভুক্ত থাকবে।

    বৈঠক অনুষ্ঠিত হবে রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে। মোট ২৪টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এর মধ্যে ১২টি নতুন এবং ১২টি সংশোধিত প্রকল্প। সংশোধিত প্রকল্পগুলোর মধ্যে ছয়টি মেগা প্রকল্পের মেয়াদ বৃদ্ধি অন্তর্ভুক্ত। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস।

    মেয়াদ বাড়ানো ছয়টি মেগা প্রকল্পের তালিকা:

    • চট্টগ্রাম: লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
    • চট্টগ্রাম আউটার রিং রোড
    • শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও ট্যাক্সিওয়ে শক্তিশালীকরণ
    • দোহাজারী-কক্সবাজার-ঘুমধুম সিঙ্গেল লাইন ডুয়েলগেজ রেলপথ
    • সিলেট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন
    • সিলেট টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপন

    প্রকল্পগুলোর মেয়াদ ও ইতিহাস:

    • লালখান বাজার–শাহ আমানত এক্সপ্রেসওয়ে: ২০১৭ সালে অনুমোদিত, মূলত তিন বছর মেয়াদি ৩ হাজার ২৫০ কোটি টাকার প্রকল্প। ২০২০ সালে শেষ হওয়ার কথা ছিল। তিন দফা সময় বাড়িয়ে ২০২৫ সালের জুন পর্যন্ত করা হয়। এবার চতুর্থবার মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত প্রস্তাব।

    • শাহ আমানত বিমানবন্দরের রানওয়ে ও ট্যাক্সিওয়ে: ৬২২ কোটি টাকার আড়াই বছরের প্রকল্প। ২০২০ সালের জানুয়ারি শেষ হওয়ার কথা থাকলেও তিন দফা সময় বৃদ্ধি হয়েছে। এবার ২০২৬ সালের জুন পর্যন্ত মেয়াদ বাড়ানো প্রস্তাব।

    • চট্টগ্রাম আউটার রিং রোড: ২০১১ সালে শুরু, মূল ব্যয় ৮৫৬ কোটি টাকা। তিন দফায় মেয়াদ ও ব্যয় বেড়ে ৩ হাজার ৩২৪ কোটি টাকা হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত মেয়াদ থাকলেও কাজ শেষ হয়নি। এবার পঞ্চমবার মেয়াদ বাড়ানোর প্রস্তাব।

    • দোহাজারী–কক্সবাজার–ঘুমধুম রেলপথ: ২০১০ সালে শুরু, ২০১৩ সালে শেষ হওয়ার কথা ছিল। চলতি বছরের ৩০ জুন পর্যন্ত চতুর্থবার মেয়াদ বাড়ানোর প্রস্তাব।

    • সিলেটের দুই টেক্সটাইল প্রকল্প: ২০১৭ সালে শুরু, ২০২০ সালে শেষ হওয়ার কথা ছিল। তিন দফা সময় বৃদ্ধি শেষে এবার চতুর্থবার ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত মেয়াদ বাড়ানো প্রস্তাব।

    বৈঠকের অ্যাজেন্ডায় অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে রাঙামাটি–খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ ও মুন্সিগঞ্জে জেলা ও আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিশ্ব অর্থনীতি

    পেট্রোডলার: ডলারের অদৃশ্য দাপট ও বিশ্ব রাজনীতির সমীকরণ

    এপ্রিল 9, 2026
    আন্তর্জাতিক

    হরমুজ প্রণালির কৌশলেই কি ট্রাম্পকে নতিস্বীকার করাল ইরান?

    এপ্রিল 9, 2026
    অর্থনীতি

    তেল ও এলএনজির দাম বৃদ্ধিতে দেশের অর্থনীতিতে যেসব প্রভাব পড়বে

    এপ্রিল 9, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.