Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, ফেব্রু. 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » চীনের সঙ্গে সামরিক ড্রোন উৎপাদনের চুক্তি স্বাক্ষর হচ্ছে আজ
    অর্থনীতি

    চীনের সঙ্গে সামরিক ড্রোন উৎপাদনের চুক্তি স্বাক্ষর হচ্ছে আজ

    মনিরুজ্জামানজানুয়ারি 27, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে ড্রোন উৎপাদনের পথে এগোচ্ছে। এ লক্ষ্য নিয়ে আজ বড় চুক্তি করবে সরকার। চুক্তি অনুযায়ী বাংলাদেশ বিমানবাহিনী এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সিইটিসি ইন্টারন্যাশনালের মধ্যে সামরিক ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এই প্রকল্পে দেশ আত্মনির্ভর প্রতিরক্ষাব্যবস্থার দিকে একধাপ এগোবে। পাশাপাশি ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকেও এটি বিশেষ গুরুত্ব বহন করে।

    ড্রোন উৎপাদন প্রকল্পে বাংলাদেশ বিমানবাহিনী চীনের সিইটিসি ইন্টারন্যাশনালের প্রযুক্তি ব্যবহার করবে। প্রতিষ্ঠানটি ইলেকট্রনিক তথ্যপ্রযুক্তির প্রায় সব খাতে কাজ করে। রাডার, যোগাযোগ, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং ইউএভি সরঞ্জামসহ প্রতিষ্ঠানটির পণ্য ও সেবা বিশ্বের ১১০টির বেশি দেশে ব্যবহৃত হচ্ছে।

    এয়ার ভাইস মার্শাল (অব.) মাহমুদ হোসেন বলেন, দেশের আকাশ প্রতিরক্ষা শক্তি বাড়াতে ড্রোন উৎপাদন জরুরি। কিছু প্রতিবেশী দেশ এবং পশ্চিমা অংশের উদ্বেগ থাকলেও জাতীয় স্বার্থে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। সমুদ্র প্রতিরক্ষা, সীমান্ত অপরাধ নজরদারি ও অন্যান্য কাজে ড্রোন ব্যবহার প্রয়োজন। বাইরের উদ্বেগ কমাতে কূটনৈতিক প্রচেষ্টা চালাতে হবে। তিনি আরও জানান, রাজনৈতিক কারণে আগে প্রকল্পটি পূর্ণভাবে এগোয়নি। তবে ড্রোন কেবল সামরিক নয়, বেসরকারি খাতেও ব্যবহার করা যাবে।

    প্রকল্পের নীতিগত অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ৬ জানুয়ারি অর্থ মন্ত্রণালয় পাঁচ শর্তে প্রকল্পটি অনুমোদন দেয়। শর্তগুলোর মধ্যে রয়েছে–চলতি অর্থবছরের ব্যয় বরাদ্দের মধ্যেই রাখতে হবে, অতিরিক্ত বরাদ্দ চাওয়া যাবে না, আগামী অর্থবছরেও নির্ধারিত বাজেটসীমার মধ্যেই ব্যয় করতে হবে, সব অর্থ ব্যয় এলসির মাধ্যমে এবং শুধুমাত্র প্রকল্পের জন্য ব্যবহার করতে হবে।

    সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই উদ্যোগ দেশের ড্রোন উৎপাদন ও রক্ষণাবেক্ষণের সক্ষমতা তৈরি করবে এবং আমদানি নির্ভরতা কমাবে। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৬০৮ কোটি ৮ লাখ টাকা। এর মধ্যে ড্রোন উৎপাদন কারখানা স্থাপন, প্রযুক্তি আমদানি ও স্থাপনের জন্য বৈদেশিক মুদ্রায় ব্যয় হবে ৫৭০ কোটি ৬০ লাখ টাকা। এটি চার বছরের মধ্যে পরিশোধ করা হবে–চলতি অর্থবছরে ১০৬ কোটি, পরের দুই অর্থবছরে ১৫৫ কোটি করে এবং ২০২৮-২৯ অর্থবছরে ১৫৪ কোটি ৬০ লাখ টাকা। বাকি প্রায় ৩৭ কোটি ৪৭ লাখ টাকা এলসি খোলা, ভ্যাট ও সুইফট চার্জে ব্যয় হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    রেল খাতে বছরে লোকসান আড়াই হাজার কোটি টাকা

    ফেব্রুয়ারি 25, 2026
    অর্থনীতি

    ফেব্রুয়ারিতে এলপিজির দাম কমল, স্বস্তি ভোক্তায়

    ফেব্রুয়ারি 25, 2026
    অপরাধ

    চাঁদা আদায়ে সক্রিয় মালিক-শ্রমিকদের ৯৩২ সংগঠন

    ফেব্রুয়ারি 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক আগস্ট 4, 2025

    ১১৭ বছরের সকল জমির দলিল এখন অনলাইনে

    বাংলাদেশ নভেম্বর 9, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.