Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, আগস্ট 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » অর্থবছরের প্রথম সাত মাসে রেমিট্যান্সের শীর্ষে থাকা বিভাগ
    অর্থনীতি

    অর্থবছরের প্রথম সাত মাসে রেমিট্যান্সের শীর্ষে থাকা বিভাগ

    মনিরুজ্জামানফেব্রুয়ারি 10, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই–জানুয়ারি) দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন ঢাকা বিভাগের প্রবাসীরা। অন্যদিকে, সবচেয়ে কম রেমিট্যান্স এসেছে রংপুর বিভাগের প্রবাসীদের কাছ থেকে। গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

    দেশে মোট রেমিট্যান্স: প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সময়ে দেশে মোট রেমিট্যান্স এসেছে ১,৯৪৩ কোটি ২১ লাখ মার্কিন ডলার।

    • ঢাকা বিভাগ: ১,০১৯ কোটি ১৪ লাখ ডলার
    • চট্টগ্রাম বিভাগ: ৫২৭ কোটি ৯ লাখ ডলার
    • সিলেট: ১৫৯ কোটি ৯ লাখ ডলার
    • খুলনা: ৭৬ কোটি ৭২ লাখ ডলার
    • রাজশাহী: ৬১ কোটি ৪৩ লাখ ডলার
    • বরিশাল: ৪৫ কোটি ৭ লাখ ডলার
    • ময়মনসিংহ: ৩২ কোটি ৬১ লাখ ডলার
    • রংপুর: ২২ কোটি ৬ লাখ ডলার

    জানুয়ারি মাসের রেমিট্যান্স: শুধু জানুয়ারি মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩১৭ কোটি ৯ লাখ মার্কিন ডলার।

    • ঢাকা বিভাগ: ১৫৭ কোটি ৮২ লাখ ডলার
    • চট্টগ্রাম বিভাগ: ৯২ কোটি ৪৯ লাখ ডলার
    • সিলেট: ২৯ কোটি ৭ লাখ ডলার
    • খুলনা: ১২ কোটি ২৬ লাখ ডলার
    • রাজশাহী: ১০ কোটি ১৯ লাখ ডলার
    • বরিশাল: ৬ কোটি ৭৬ লাখ ডলার
    • ময়মনসিংহ: ৫ কোটি ২৫ লাখ ডলার
    • রংপুর: ৩ কোটি ২৫ লাখ ডলার

    কোন দেশ থেকে এসেছে বেশি রেমিট্যান্স?

    জানুয়ারি মাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে, যা হয়েছে ৪৭ কোটি ৪৩ লাখ ১০ হাজার ডলার। দ্বিতীয় সর্বোচ্চ এসেছে যুক্তরাজ্য থেকে ৪৬ কোটি ৯৩ লাখ ২০ হাজার ডলার। অন্যান্য প্রধান উৎস দেশগুলো:

    • সংযুক্ত আরব আমিরাত: ৩৮ কোটি ৮০ লাখ ৪০ হাজার ডলার
    • মালয়েশিয়া: ২৮ কোটি ২ লাখ ১০ হাজার ডলার
    • যুক্তরাষ্ট্র: ২৭ কোটি ৪৯ লাখ ৮০ হাজার ডলার
    • ইতালি: ১৮ কোটি ৮৩ লাখ ৫০ হাজার ডলার
    • ওমান: ১৮ কোটি ২০ লাখ ৭০ হাজার ডলার
    • কুয়েত: ১৬ কোটি ৮৭ লাখ ৭০ হাজার ডলার
    • সিঙ্গাপুর: ১৪ কোটি ১৪ লাখ ২০ হাজার ডলার
    • কাতার: ১৩ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ডলার

    বাংলাদেশ ব্যাংক জানায়, জানুয়ারি মাসে প্রাপ্ত ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স দেশের ইতিহাসে এক মাসে তৃতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ।

    রেকর্ড প্রবাসী আয়: গত ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩০.৩২ বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেকর্ড।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    আগস্টের প্রথম তিন দিনেই এলো ৪০৬ মিলিয়ন ডলারের রেমিট্যান্স

    আগস্ট 4, 2026
    অর্থনীতি

    সৌদি নেতৃত্বাধীন সামুদ্রিক জোটে বাংলাদেশ: এর অর্থ কী?

    আগস্ট 4, 2026
    অর্থনীতি

    আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

    আগস্ট 4, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.