Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, মার্চ 3, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » গত ২ মাসে রপ্তানি আয় কমেছে ৩.১৫ শতাংশ
    অর্থনীতি

    গত ২ মাসে রপ্তানি আয় কমেছে ৩.১৫ শতাংশ

    এফ. আর. ইমরানমার্চ 2, 2026Updated:মার্চ 2, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চলতি অর্থবছর ২০২৫-২৬–এর প্রথম আট মাসে (জুলাই–ফেব্রুয়ারি) দেশের রপ্তানি আয়ে বছরওয়ারি ভিত্তিতে ৩ দশমিক ১৫ শতাংশ পতন হয়েছে। বিশেষ করে তৈরি পোশাক খাতে রপ্তানি কমে যাওয়া এবং ফেব্রুয়ারিতে তীব্র মন্থরতার কারণে সামগ্রিক আয় সংকুচিত হয়েছে।

    রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, জুলাই–ফেব্রুয়ারি সময়ে দেশের মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে ৩১ দশমিক ৯১ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ৩২ দশমিক ৯৪ বিলিয়ন ডলার।

    ফেব্রুয়ারি মাসে পরিস্থিতির আরো অবনতি ঘটে। এ মাসে রপ্তানি আয় কমে দাঁড়ায় ৩ দশমিক ৫০ বিলিয়ন ডলারে। যা জানুয়ারির তুলনায় ২০ দশমিক ৮১ শতাংশ কম এবং গত বছরের ফেব্রুয়ারির তুলনায় ১২ দশমিক ০৩ শতাংশ হ্রাস। জানুয়ারিতে কিছুটা প্রবৃদ্ধি দেখা গেলেও ফেব্রুয়ারিতে বৈশ্বিক বাজারে চাহিদা কমে যাওয়া এবং রপ্তানি চালান হ্রাস পাওয়ার প্রভাব স্পষ্ট হয়।

    দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে তৈরি পোশাক (আরএমজি) খাত থেকে। এ খাতে জুলাই–ফেব্রুয়ারি সময়ে আয় কমেছে ৩ দশমিক ৭৩ শতাংশ, যা দাঁড়িয়েছে ২৫ দশমিক ৮০ বিলিয়ন ডলারে। ইপিবির তথ্য বলছে, ফেব্রুয়ারিতে আরএমজি রপ্তানি মাসওয়ারি ২২ দশমিক ১ শতাংশ এবং বছরওয়ারি ভিত্তিতে ১৩ দশমিক ২১ শতাংশ কমেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    সুপারির খোলেই বদলে যাচ্ছে গ্রামের অর্থনীতি

    মার্চ 2, 2026
    বাংলাদেশ

    মধ্যপ্রাচ্যে আমাদের নাগরিকদের নিরাপত্তাই পাবে অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী

    মার্চ 2, 2026
    অর্থনীতি

    অর্থনৈতিক স্থিতিশীলতার আড়ালে উচ্চ ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ

    মার্চ 2, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক আগস্ট 4, 2025

    ১১৭ বছরের সকল জমির দলিল এখন অনলাইনে

    বাংলাদেশ নভেম্বর 9, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.