Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ১৩৬তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ার : গ্লোবাল ব্র্যান্ড ওয়ালটনের চতুর্থবারের অংশগ্রহণ
    অর্থনীতি

    ১৩৬তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ার : গ্লোবাল ব্র্যান্ড ওয়ালটনের চতুর্থবারের অংশগ্রহণ

    সিভি ডেস্কUpdated:অক্টোবর 17, 2024অক্টোবর 6, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চীনের গুয়াংজুতে আগামী ১৫ অক্টোবর ২০২৪ থেকে শুরু হতে যাচ্ছে বিশ্বের অন্যতম বৃহত্তম বাণিজ্য মেলা, ১৩৬তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ার, যা ক্যান্টন ফেয়ার নামে সুপরিচিত। মেলাটি তিনটি ধাপে অনুষ্ঠিত হবে এবং চলবে ৪ নভেম্বর ২০২৪ পর্যন্ত। প্রথম ধাপ শুরু হবে ১৫ অক্টোবর থেকে এবং শেষ হবে ১৯ অক্টোবর ২০২৪। এ মেলায় বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি জায়ান্টরা অংশগ্রহণ করছে, যেখানে বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শিত হবে—যেমন ইলেকট্রনিক্স, গৃহস্থালি বৈদ্যুতিক সরঞ্জাম, আলো সরঞ্জাম, যানবাহন ও যন্ত্রাংশ, যন্ত্রপাতি এবং হার্ডওয়্যার ও টুলস।

    ইলেকট্রনিক্স ও গৃহস্থালি বিদ্যুৎ সরঞ্জামের ক্যাটাগরিতে এবার চতুর্থবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশের গ্লোবাল ব্র্যান্ড ওয়ালটন। ওয়ালটন তাদের আন্তর্জাতিক মানের ইলেকট্রনিক ও বৈদ্যুতিক পণ্য প্রদর্শন করবে, যা ইতোমধ্যেই বৈশ্বিক বাজারে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

    ওয়ালটনের গ্লোবাল বিজনেস শাখার ভাইস প্রেসিডেন্ট আব্দুর রউফ বলেন, “ক্যান্টন ফেয়ার বিশ্বের অন্যতম শীর্ষ ট্রেড প্লাটফর্ম। প্রতিটি দেশ থেকে কয়েক লাখ ব্যবসায়ী ও ক্রেতা এখানে অংশগ্রহণ করেন। চলতি বছরসহ এ নিয়ে চতুর্থবারের মতো ওয়ালটন এই বৃহত্তম বাণিজ্য মেলায় অংশ নিচ্ছে।”

    তিনি আরও বলেন, “প্রতিবারই আমরা উচ্চমানের প্রযুক্তি পণ্য প্রদর্শন করে বৈশ্বিক ক্রেতাদের প্রশংসা কুড়িয়েছি, এবং আশা করছি, এবারও আমরা একই ধরনের সাফল্য অর্জন করব।”

    ওয়ালটন ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন শীর্ষ পণ্যমেলায় অংশ নিয়ে এসেছে, যেখানে তারা তাদের আধুনিক প্রযুক্তি ও গুণগত মানের পণ্যের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে। এবারের ক্যান্টন ফেয়ারেও ওয়ালটন তাদের সেরা পণ্য প্রদর্শন করে বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্বকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    তেলের দাম বৃদ্ধি—জনগণের ব্যয়ের বিপরীতে সরকারের লাভ কতটুকু?

    এপ্রিল 21, 2026
    অর্থনীতি

    ১১ বছরে বিপিসির লাভের পরিমাণ ৫২ হাজার কোটি টাকা

    এপ্রিল 21, 2026
    অর্থনীতি

    তেলের মূল্যবৃদ্ধির ফলে কোন কোন খাতে খরচ বাড়বে

    এপ্রিল 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.