Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, মার্চ 3, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মার্চে ১২ কেজি এলপিজির দাম অপরিবর্তিত
    অর্থনীতি

    মার্চে ১২ কেজি এলপিজির দাম অপরিবর্তিত

    হাসিব উজ জামানমার্চ 3, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মার্চ মাসের জন্য ভোক্তাপর্যায়ে ১২ কেজি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। মূসকসহ প্রতি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৪১ টাকা।

    সোমবার (২ মার্চ) বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। নতুন দাম সোমবার সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হয়েছে।

    বিইআরসি জানায়, সৌদি আরমাকোর ঘোষিত প্রোপেন ও বিউটেনের কার্গো প্রাইস অনুযায়ী বেসরকারি এলপিজির রিটেইলার পর্যায়ে ভোক্তাদের জন্য প্রতি কেজির দাম নির্ধারণ করা হয়েছে ১১১ দশমিক ৭৪ টাকা (মূসকসহ)।

    এর ভিত্তিতেই ১২ কেজি সিলিন্ডারের দাম দাঁড়াচ্ছে ১ হাজার ৩৪১ টাকা।

    এ ছাড়া প্রতি লিটার অটোগ্যাসের দাম সমন্বয় করে ৬১ দশমিক ৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে। অটোগ্যাস ব্যবহারকারীদের জন্য এই দামও একই সময় থেকে কার্যকর হয়েছে।

    সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি এলপিজির দাম ৭৭৬ দশমিক ৯৩ টাকা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বিইআরসি।

    এর আগে গত ২৩ ফেব্রুয়ারি সবশেষ এলপিজির দাম সমন্বয় করা হয়। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছিল। মার্চ মাসেও সেই দামই বহাল রাখা হলো।

    যদিও নিয়ন্ত্রক সংস্থা দাম নির্ধারণ করে দেয়, তবে খুচরা পর্যায়ে নির্ধারিত দামে গ্যাস পাওয়া যাচ্ছে কি না—সেটি ভোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় পরিবহন খরচ ও স্থানীয় সরবরাহ পরিস্থিতির কারণে বাস্তব বাজারদর ভিন্ন হতে দেখা যায়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    আন্তর্জাতিক বাজারের প্রভাবে দেশে বাড়ল স্বর্ণের দাম

    মার্চ 3, 2026
    অর্থনীতি

    আট মাসে রপ্তানি আয়ে পতন ৩.১৫%

    মার্চ 3, 2026
    অর্থনীতি

    অর্থনৈতিক স্থিতিশীলতার আড়ালে উচ্চ ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ

    মার্চ 2, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক আগস্ট 4, 2025

    ১১৭ বছরের সকল জমির দলিল এখন অনলাইনে

    বাংলাদেশ নভেম্বর 9, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.