Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, মার্চ 3, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » রমজানে এখনো কমেনি সবজির দাম
    অর্থনীতি

    রমজানে এখনো কমেনি সবজির দাম

    হাসিব উজ জামানমার্চ 3, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    প্রতিবছরের মতো এবারও রমজান শুরু হওয়ার আগেই নিত্যপণ্যের দাম বাড়তে শুরু করে। কিন্তু রোজার ১২ দিন পার হলেও বাজারে সেই বাড়তি দামের চাপ কমেনি। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেশির ভাগ সবজি ও রমজান-সংক্রান্ত পণ্যের দাম এখনো চড়া।

    সোমবার (২ মার্চ) কাঁচা মরিচের কেজি বিক্রি হয়েছে ১৬০ থেকে ২০০ টাকায়। বেগুন ও শসার কেজিও ১০০ টাকার ওপরে। হাইব্রিড শসা ও ক্ষীরার কেজি ১০০ টাকা, দেশি শসা ১২০ থেকে ১৪০ টাকা এবং বেগুন ১০০ থেকে ১৪০ টাকায় বিক্রি হয়েছে। টমেটোর কেজি ছিল ৬০ থেকে ৮০ টাকা।

    রমজানের শুরুতে দ্বিগুণ হয়ে যাওয়া লেবুর হালি এখনো ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। কলার ডজন বিক্রি হয়েছে ১৫০ থেকে ১৮০ টাকায়। বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকলেও দাম কমেনি বলে জানিয়েছেন ক্রেতারা।

    যদিও সবজির বাজারে চাপ রয়েছে, ফলের বাজারে কিছুটা স্বস্তি দেখা গেছে। রমজানের শুরুতে আপেলের কেজি ছিল ৩৮০ থেকে ৪০০ টাকা, মালটা ৩৪০, কমলা ৩৪০ থেকে ৩৫০, সবুজ আঙুর ৪২০ এবং কালো আঙুর ৬০০ টাকা। তবে সোমবার আপেল ৩৫০ থেকে ৩৮০, মালটা ৩০০, কমলা ৩৩০, সবুজ আঙুর ৪০০ এবং কালো আঙুর ৫০০ টাকায় বিক্রি হয়েছে। খুচরা বিক্রেতারা জানিয়েছেন, কেজিতে ৩০ থেকে ১০০ টাকা পর্যন্ত দাম কমেছে।

    খেজুরের বাজারে কোনো পরিবর্তন নেই। জাহিদি খেজুরের কেজি ২৬০ টাকা, বরই খেজুর ৫০০ থেকে ৫৫০, দাবাস ৬০০, সুক্কারি ৭০০ থেকে ৮০০, মরিয়ম ১ হাজার ১০০ থেকে ১ হাজার ১৫০, আজোয়া ১ হাজার ২০০ এবং মেডজুল ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।

    টাউন হল বাজারের ফল বিক্রেতা মো. জসিম বলেন, রমজানে চাহিদা বাড়ায় খেজুরের দাম বেড়েছে। পাইকারি বাজারে দাম না কমায় খুচরা পর্যায়েও কমানো সম্ভব হচ্ছে না।

    রমজানের শুরুতে ব্রয়লার মুরগির কেজি ১৯০ থেকে ২০০ এবং সোনালি মুরগির কেজি ৩৩০ থেকে ৩৪০ টাকায় বিক্রি হয়। মাঝখানে কিছুটা কমলেও আবার দাম বেড়েছে। বর্তমানে ব্রয়লার ১৮০ থেকে ২০০ এবং সোনালি ৩২০ থেকে ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে।

    হাতিরপুল বাজারের বিক্রেতারা জানিয়েছেন, চাহিদা ওঠানামার সঙ্গে দামও পরিবর্তিত হচ্ছে। তবে গরুর মাংস ৭৮০ থেকে ৮০০ এবং খাসির মাংস ১ হাজার ১৫০ থেকে ১ হাজার ২০০ টাকায় অপরিবর্তিত রয়েছে। ডিমের ডজন ১০৫ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে।

    রমজানকে কেন্দ্র করে মাছের দামও বেড়েছে। রুই ও কাতল মাছের কেজি ৩৫০ থেকে ৬০০ টাকা। কাজলি, ট্যাংরাসহ নদীর অন্যান্য মাছের কেজি ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা। তেলাপিয়া ২৩০ থেকে ২৫০ এবং পাঙাশ ২৩০ টাকায় বিক্রি হচ্ছে।

    সব পণ্যের দাম বাড়েনি। আলু এখনো ২০ টাকা কেজি, ছোলা ৯০ থেকে ৯৫, চিনি ১০০ থেকে ১০৫, পেঁয়াজ ৫০ থেকে ৬০, দেশি রসুন ১২০ এবং আমদানি করা রসুন ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। আদা ১২০ থেকে ১৮০ টাকা কেজি।

    রমজানে চালের চাহিদা তুলনামূলক কম থাকায় চালের দামও স্থিতিশীল রয়েছে। মিনিকেট ৭০ থেকে ৮৫, আটাশ ৬০ থেকে ৬৫ এবং মোটা চাল ৫২ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে।

    রমজানের মাঝামাঝি এসেও বাজারে তেমন স্বস্তি নেই। সরবরাহ স্বাভাবিক থাকলেও চাহিদা ও বাজার ব্যবস্থাপনার কারণে দাম উচ্চ অবস্থানে রয়ে গেছে। ক্রেতারা আশা করছেন, রোজার বাকি দিনগুলোতে অন্তত সবজি ও খেজুরের দামে কিছুটা স্বস্তি আসবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    মধ্যপ্রাচ্যনির্ভর শ্রমবাজারে নতুন সংকট

    মার্চ 3, 2026
    অর্থনীতি

    ১৫ মার্চের মধ্যে বাজেট প্রস্তাব জমা দিতে বলল এনবিআর

    মার্চ 3, 2026
    অর্থনীতি

    পুঁজিবাজার শক্তিশালী করতে সমন্বিত নীতির আহ্বান

    মার্চ 3, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক আগস্ট 4, 2025

    ১১৭ বছরের সকল জমির দলিল এখন অনলাইনে

    বাংলাদেশ নভেম্বর 9, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.