Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, মার্চ 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের টাস্কফোর্স গঠন
    অর্থনীতি

    ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের টাস্কফোর্স গঠন

    মনিরুজ্জামানমার্চ 5, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চলতি ২০২৫-২৬ অর্থবছরের শেষ প্রান্তিকে রাজস্ব ঘাটতি পুষিয়ে নিতে নতুন পদক্ষেপ নিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মার্চ থেকে জুন—এই চার মাসে ভ্যাট ফাঁকি রোধ ও আদায় বাড়াতে ১০ সদস্যের একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে।

    গতকাল বুধবার এনবিআরের ভ্যাট বাস্তবায়ন ও আইটি অনুবিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। টাস্কফোর্সটি স্বল্পমেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে কাজ করবে।

    সূত্র জানায়, রাজস্ব আদায়ে গতি ফেরাতে শুধু ভ্যাট নয়, আয়কর ও কাস্টমস বিভাগেও পৃথক টাস্কফোর্স গঠনের উদ্যোগ নিয়েছে এনবিআর। লক্ষ্য একটাই—ঘাটতি কমিয়ে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন।

    টাস্কফোর্সের দায়িত্ব কী

    গঠিত টিমের কার্যপরিধি বিস্তৃত। রাজস্ব আহরণ বাড়াতে সর্বাত্মক তৎপরতা ও নিয়মিত মনিটরিং থাকবে অগ্রাধিকার তালিকায়। সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী ১৮০ দিনের মধ্যে গ্রহণযোগ্য পদক্ষেপের জন্য সময়সীমাবদ্ধ পরিকল্পনা তৈরি করতে হবে। অর্থনৈতিক গণতান্ত্রয়ন ও টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বিবেচনায় রেখে আসন্ন বাজেট এবং ভবিষ্যতের স্বল্প ও মধ্যমেয়াদি করনীতি নিয়েও সুস্পষ্ট রূপরেখা প্রণয়ন করবে টিমটি।

    এ ছাড়া করনেট সম্প্রসারণ, ঋণাত্মক খাতকে ইতিবাচক ধারায় আনা, বকেয়া আদায় নিশ্চিত করা এবং চলমান মামলা ও অডিট দ্রুত নিষ্পত্তির বিষয়েও কাজ করবে তারা।

    নেতৃত্বে কারা

    কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা (উত্তর)-এর কমিশনার মো. সামছুল ইসলামকে আহ্বায়ক করা হয়েছে। সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন ভ্যাট বাস্তবায়ন (পণ্য ও সেবা)-এর প্রথম সচিব রুহুল আমিন।

    সদস্য হিসেবে আছেন—ঢাকা (পশ্চিম) কমিশনারেটের কমিশনার কাজী ফরিদ উদ্দিন, ভ্যাট পরিবীক্ষণ ও করদাতা সেবার প্রথম সচিব নাহিদ নওশাদ মুকুল, ভ্যাট নীতির প্রথম সচিব মশিউর রহমান, গাজীপুর কমিশনারেটের অতিরিক্ত কমিশনার রাকিবুল হাসান, ঢাকা (দক্ষিণ) কমিশনারেটের অতিরিক্ত কমিশনার রেজভী আহমেদ, কাস্টমস আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক কাজী রেজাউল হাসান, নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (ভ্যাট)-এর উপ-কমিশনার ইমাম গাজ্জালী এবং ভ্যাট করদাতা সেবার দ্বিতীয় সচিব প্রণয় চাকমা।

    কেন এই উদ্যোগ

    চলতি অর্থবছরের প্রথম সাত মাসে রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। জুলাই ’২৫ থেকে জানুয়ারি ’২৬ পর্যন্ত সময়ে ২ লাখ ৮৩ হাজার ৭৫১ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ২ লাখ ২৩ হাজার ৬৩৮ কোটি টাকা। ঘাটতির পরিমাণ ৬০ হাজার কোটি টাকা।

    এই বাস্তবতায় অর্থবছরের শেষ চার মাসকে সামনে রেখে ভ্যাট ফাঁকি রোধ ও আদায় জোরদার করাই এখন এনবিআরের প্রধান চ্যালেঞ্জ। নতুন টাস্কফোর্স সেই চ্যালেঞ্জ মোকাবিলার কেন্দ্রবিন্দুতে থাকবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    বাংলাদেশ ব্যাংকের সামনে পাঁচ ব্যাংকের আমানতকারীদের বিক্ষোভ

    মার্চ 5, 2026
    অর্থনীতি

    গ্যাস ঘাটতিতে চট্টগ্রামের দু’টি বড় সার কারখানায় উৎপাদন বন্ধ

    মার্চ 5, 2026
    অর্থনীতি

    জ্বালানি সংকটের শঙ্কা, এখনই সাশ্রয়ের নির্দেশনা

    মার্চ 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.