Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 8, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ভোজ্যতেলের বাজারে টানাপোড়েন, বাড়ছে দাম
    অর্থনীতি

    ভোজ্যতেলের বাজারে টানাপোড়েন, বাড়ছে দাম

    হাসিব উজ জামানমার্চ 11, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজধানীর বাজারে এখনও ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক হয়নি। কোথাও বোতলজাত সয়াবিন তেল পাওয়া গেলেও খোলা তেল নেই, আবার কোথাও খোলা তেল মিললেও বোতলজাত তেলের ঘাটতি দেখা যাচ্ছে। এই সরবরাহ সংকটের কারণে বাজারে দুই ধরনের সয়াবিন তেলের দামই বেড়েছে।

    মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজার, নাখালপাড়া ও তেজকুনিপাড়াসহ কয়েকটি খুচরা বাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।

    ব্যবসায়ীরা জানিয়েছেন, বর্তমানে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে দুই থেকে তিন টাকা পর্যন্ত বেড়েছে। অন্যদিকে খোলা সয়াবিন তেলের দাম লিটারে পাঁচ থেকে আট টাকা পর্যন্ত বাড়তি নেওয়া হচ্ছে।

    এর আগে সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল আমদানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির জানিয়েছিলেন, বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং তেলের দাম বাড়বে না। তবে বাস্তবে বাজারে গিয়ে সেই চিত্র দেখা যায়নি।

    বর্তমানে বাজারে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের। কিন্তু গত ১৫ থেকে ২০ দিন ধরে খুচরা বাজারে এই বোতলের সরবরাহ কম রয়েছে। সম্প্রতি এই সংকট আরও বেড়েছে।

    খুচরা ব্যবসায়ীরা জানান, তারা ডিলারের কাছে ১০ কার্টন (পাঁচ লিটারের চারটি বোতল) তেল চাইলে কোম্পানিগুলো দিচ্ছে মাত্র দুই বা তিন কার্টন। একই সঙ্গে তেলের দামও আগের তুলনায় বেশি নেওয়া হচ্ছে।

    পাঁচ লিটার সয়াবিন তেলের বোতলের সরকার নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্য ৯৫৫ টাকা। কিন্তু সপ্তাহখানেক আগেও খুচরা ব্যবসায়ীরা ডিলারের কাছ থেকে এই বোতল কিনতে পারতেন ৯২০ থেকে ৯২৫ টাকায়। তখন তারা ভোক্তাদের কাছে তা বিক্রি করতেন ৯৩০ থেকে ৯৫০ টাকায়।

    বর্তমানে ডিলাররা পাঁচ লিটারের বোতল বিক্রি করছেন ৯৪২ থেকে ৯৫০ টাকায়। ফলে খুচরা বিক্রেতারা ভোক্তাদের কাছে সেটি ৯৫৫ টাকা পর্যন্ত দামে বিক্রি করছেন। আবার কোথাও কোথাও ৯৬০ টাকা পর্যন্ত দাম নেওয়ার অভিযোগও রয়েছে।

    ব্যবসায়ীদের দাবি, কয়েক দিন ধরে তেলবাহী ট্রাক বাজারে আসছে না বলে ডিলাররা জানিয়েছেন। ফলে কোম্পানিগুলো সরবরাহ কমিয়ে দেওয়ায় বাজারে সংকট তৈরি হয়েছে এবং তার প্রভাব পড়েছে দামে।

    তবে কিছু আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠান বলছে, ডিজেল সংকটের কারণে পরিবহন ব্যবস্থা ব্যাহত হচ্ছে। তেলবাহী ট্রাক পাওয়া কঠিন হয়ে পড়ায় সরবরাহে সমস্যা তৈরি হয়েছে।

    তেজকুনিপাড়ার কুক জেনারেল স্টোরের বিক্রয়কর্মী মো. আলিম বলেন, কোম্পানিগুলো আগের মতো তেল দিচ্ছে না। ১০ কার্টন তেল চাইলে ডিলাররা মাত্র তিন কার্টন দিচ্ছেন। পাশাপাশি প্রতি লিটারে তিন থেকে চার টাকা বেশি নিচ্ছেন।

    অন্যদিকে কারওয়ান বাজারের অভি জেনারেল স্টোরের মালিক মো. রায়হান বলেন, ডিলারদের কাছ থেকে এখন পাঁচ লিটারের বোতল কিনতে হচ্ছে প্রায় ৯৫০ টাকায়। তিনি বলেন, “এত টাকা দিয়ে তেল কিনে অন্তত ১০ টাকা লাভ না করলে ব্যবসা চালানো কঠিন।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৮ শতাংশ সুদে বৈদেশিক ঋণ পাবেন রপ্তানিকারকরা

    এপ্রিল 8, 2026
    অর্থনীতি

    এক সপ্তাহে দেশে এলো ৮২ কোটি ডলার

    এপ্রিল 8, 2026
    অর্থনীতি

    মিশ্র অবস্থায় দেশের অর্থনীতি—গতি হারিয়েছে কৃষি, উৎপাদন-নির্মাণশিল্প

    এপ্রিল 8, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.