দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার ভরিতে দুই হাজার টাকার বেশি বাড়িয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭০ হাজার ৪৩০ টাকা।
বুধবার সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানায়। নতুন নির্ধারিত দাম সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সোনার দাম সমন্বয় করা হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ৭০ হাজার ৪৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া—
-
২১ ক্যারেট সোনার ভরি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ১২৪ টাকা
-
১৮ ক্যারেট সোনার ভরি ২ লাখ ২১ হাজার ২৬৬ টাকা
-
সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৮০ হাজার ৬১৭ টাকা
সোনার পাশাপাশি রুপার দামও বাড়িয়েছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট রুপার ভরি ১৭৫ টাকা বাড়িয়ে ৬ হাজার ৭০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া—
-
২১ ক্যারেট রুপার ভরি ৬ হাজার ৪১৫ টাকা
-
১৮ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ৪৮২ টাকা
-
সনাতন পদ্ধতির রুপার ভরি ৪ হাজার ৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, নতুন এই মূল্য তালিকা অনুযায়ী দেশের সব জুয়েলারি দোকানে সোনা ও রুপা বিক্রি করা হবে।

