বিশিষ্ট অর্থনীতিবিদ, কলামিস্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক রমণী মোহন দেবনাথ (আর এম দেবনাথ) গতকাল মঙ্গলবার রাতে মৃত্যুবরণ করেছেন।
রমণী মোহন দেবনাথ ব্যাংক ও অর্থনীতিবিষয়ক গবেষণার জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। তিনি দেশের অর্থনীতি সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়মিত জাতীয় দৈনিকে কলাম লিখতেন। তাঁর লেখা ও গবেষণা পাঠকদের মধ্যে গভীর প্রভাব রেখেছে। তার উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে ‘অর্থনীতির কড়চা’, ‘বাঙালির ব্যাংক ব্যবসা’ এবং ‘সিন্ধু থেকে হিন্দু’।
রমণী মোহন দেবনাথ জাতীয় প্রেসক্লাবের সদস্য ছিলেন। তাঁর মৃত্যুর খবর পেয়েই প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া গভীর শোক প্রকাশ করেছেন।

