Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, মার্চ 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ২০২৬ সালের এইচএসসির জন্য ‘অতীব জরুরি’ নির্দেশনা
    শিক্ষা

    ২০২৬ সালের এইচএসসির জন্য ‘অতীব জরুরি’ নির্দেশনা

    হাসিব উজ জামানজানুয়ারি 5, 2026Updated:জানুয়ারি 5, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণ করতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড জরুরি নির্দেশনা দিয়েছে।

    রোববার (৪ জানুয়ারি) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রজ্ঞাপনের আলোকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা ফেব্রুয়ারি ২০২৬ থেকে শুরু করতে হবে। নির্বাচনী পরীক্ষার ফল আগামী ১০ মার্চ ২০২৬-এর মধ্যে প্রকাশ করা নিশ্চিত করতে হবে।

    এছাড়া, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম শুরু হবে আগামী ১১ মার্চ ২০২৬ থেকে। ফরম পূরণের সময়সূচি ও বিস্তারিত নির্দেশনা বোর্ডের ওয়েবসাইটে যথাসময়ে প্রকাশ করা হবে।

    বিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করে ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সকল সরকারি ও বেসরকারি উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

    শিক্ষার্থীদের জন্য বোর্ডের পক্ষ থেকে সতর্কবার্তা, যাতে ফরম পূরণ ও নির্বাচনী পরীক্ষার সময়সূচি সম্পর্কে যথাযথভাবে তথ্য গ্রহণ করে অনবধি প্রস্তুতি নেওয়া যায়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    শিক্ষা

    সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

    মার্চ 16, 2026
    শিক্ষা

    ব্যাংক ঋণ থাকলে যেভাবে জাকাতের হিসাব করবেন

    মার্চ 15, 2026
    শিক্ষা

    ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে সরকার

    মার্চ 15, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.