Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, মার্চ 14, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিশ্বে যে ৬টি অঞ্চলে প্লেন চলাচল নিষিদ্ধ
    ফিচার

    বিশ্বে যে ৬টি অঞ্চলে প্লেন চলাচল নিষিদ্ধ

    এফ. আর. ইমরানজুলাই 9, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিশ্বে এমন কিছু স্থান আছে যার উপর দিয়ে প্লেন চলাচল করতে পারে না। অর্থাৎ ওইসব স্থানের উপর দিয়ে প্লেন চলাচল একেবারেই নিষিদ্ধ।

    তেমনই কয়েকটি নো ফ্লাই জোন সম্পর্কে আলোকপাত করার প্রয়াস চালানো হলো-

    মক্কা: বিশ্বের মুসলমানদের কাছে পবিত্র এক স্থান হলো মক্কা। বিশ্বের লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানরা প্রতিনিয়তই মক্কায় হজ্জ্ব পালন করতে যান। জানেন কি, মক্কার উপর দিয়েও প্লেন চলাচলের অনুমতি নেই। যদি কোনো পাইলট ভুলক্রমেও সে পথে চলে যান, তাহলে তাকে গুনতে হয় জরিমানা। এর কারণ হলো পবিত্র স্থানের প্রতি সম্মান।

    ডিজনি পার্ক: এই পার্কটি ছবির মতো সুন্দর। সবারই স্বপ্ন থাকে জীবনে একবার হলেও ডিজনি পার্ক দর্শন করবে। জানা যায়, ডিজনি পার্কের উপর দিয়ে কখনোই প্লেন উড়তে পারে না। উপর থেকে যেন কেউ ডিজনি পার্কের সৌন্দর্য অবলোকন করতে না পারে, সেজন্যই এই ব্যবস্থা।

    একাধিক প্রতিবেদনের তথ্য অনুসারে, ৯/১১ এর পর থেকে ডিজনি পার্কসহ বেশ কয়েকটি পর্যটনকেন্দ্রে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতেই বিমান চলাচল নিষিদ্ধ হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ক্যালিফোর্নিয়ার ডিজনিল্যান্ড বা ফ্লোরিডার ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ডের ৩ হাজার ফুটের মধ্যে কোনো বিমান ওড়ার অনুমতি নেই। যদিও এটি প্রাথমিকভাবে একটি অস্থায়ী নিষেধাজ্ঞা ছিল। তবে ২০০৩ সালে নিয়মটি স্থায়ীভাবে চালু হয়।

    তিব্বত: বিশ্বের সবচেয়ে উঁচু স্থানগুলোর মধ্যে তিব্বত অন্যতম। সেখানকার গড় উচ্চতা প্রায় ১৬ হাজার ফুট। তিব্বতও নো-ফ্লাই জোন হিসেবে বিবেচিত। এর কারণ হলো সেখানে সুউচ্চ সব পাহাড় আছে। যদিও বেশিরভাগ বাণিজ্যিক বিমানই পাহাড়েরও অনেক উপর দিয়ে চলাচল করে, তবে সেখানকার ফ্লাইট রুটগুলো যাত্রীদের নিরাপত্তার জন্য এলাকার উঁচু পাহাড় এড়িয়ে চলে।

    মাচু পিচু: এই স্থানের ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব সম্পর্কে সবারই কমবেশি ধারণা আছে নিশ্চয়ই। একই সঙ্গে সেখানে বিরল বন্যপ্রাণী ও উদ্ভিদ আছে। যা শুধু সেখানেই দেখা যায়। বিভিন্ন প্রতিবেদন অনুসারে, মাচু পিচুর উপর দিয়ে প্লেন ওড়া নিষিদ্ধ। এর কারণ হলো স্থানটিকে দূষণমুক্ত রাখা।

    তাজমহল: ভারতের আগ্রার তাজমহল বিশ্বব্যাপী জনপ্রিয় এক দর্শনীয় স্থান। এটি নিঃসন্দেহে বিশ্বের সবচেয়ে আইকনিক ও সুন্দর স্থাপত্যের একটি। ১৬৩২-১৬৫৩ সাল পর্যন্ত নির্মিত হয় তাজমহল। ইউনেস্কো ভবনটির গুরুত্ব স্বীকার করে ও ১৯৮৩ সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে মনোনীত করে। জানেন কি, ঐতিহাসিক এই নিদর্শনের উপর দিয়ে উড়তে পারে না প্লেন। ভারত সরকার ২০০৬ সালে এই অঞ্চলে একটি নো-ফ্লাই জোন প্রতিষ্ঠা করে ভবনটিকে সুরক্ষিত করার জন্য।

    বাকিংহাম প্রাসাদ: যুক্তরাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলোর মধ্যে অন্যতম এটি। সেখানকার রাজার নিরাপত্তা নিশ্চিত করতে বাকিংহাম প্রাসাদের উপর দিয়ে প্লেন চলাচল নিষিদ্ধ। এছাড়া রাজপরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে উইন্ডসর ক্যাসেলের ওপর দিয়ে উড়োজাহাজ ওড়ানোর অনুমতি নেই।

    যুক্তরাজ্যে নো-ফ্লাই জোন আছে এমন আরো কিছু গুরুত্বপূর্ণ স্থান হল ১০ নম্বর ডাউনিং স্ট্রিট, সংসদের হাউস ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ফিচার

    সিটিজেনস ভয়েসের টিমে যুক্ত হওয়ার সুযোগ

    মার্চ 8, 2026
    ফিচার

    মোমেন কমিশনের অনাকাঙ্ক্ষিত অবসান—ইতিহাসের পুনরাবৃত্তি!

    মার্চ 5, 2026
    ফিচার

    বিশ্বে ৪০ শতাংশ ভাষা বিপন্ন: পরিচয় হারাচ্ছে সংস্কৃতি

    ফেব্রুয়ারি 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.