Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, মে 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ফিরে দেখা: মাস্টারদা সূর্য সেন—স্বাধীনতার অম্লান নক্ষত্র
    ফিচার

    ফিরে দেখা: মাস্টারদা সূর্য সেন—স্বাধীনতার অম্লান নক্ষত্র

    এফ. আর. ইমরানজানুয়ারি 13, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সূর্য সেন ১৮৯৪ সালের ২২ মার্চ চট্টগ্রামের রাউজান থানার নোয়াপাড়ায় দক্ষিণ রাঢ়ী কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছেলেবেলা থেকেই অত্যন্ত মনোযোগী ও মেধাবী ছাত্র ছিলেন। শিক্ষাজীবনে তার ধারাবাহিক উৎকর্ষ তাকে একজন জ্ঞানী ও দৃষ্টান্তমূলক মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছিল।

    ১৯১৮ সালে তিনি মুর্শিদাবাদের বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে বিএ পাশ করেন। এরপর চট্টগ্রামে ফিরে এসে ব্রাহ্ম সমাজের প্রধান আচার্য্য হরিশ দত্তের জাতীয় স্কুলে শিক্ষকতার শুরু করেন। অসহযোগ আন্দোলনের সময় বিদ্যালয় বন্ধ হয়ে গেলে তিনি দেওয়ানবাজারের বিশিষ্ট উকিল অন্নদা চৌধুরী প্রতিষ্ঠিত অধুনালুপ্ত ‘উমাতারা উচ্চ ইংরেজি বিদ্যালয়ে’ অঙ্কের শিক্ষক হিসেবে যোগ দেন। এই সময় তার বিপ্লবী দলের সঙ্গে সম্পর্ক আরও গভীরতর হয় এবং শিক্ষকতার কারণে তিনি ‘মাস্টারদা’ খ্যাতি অর্জন করেন।

    বিপ্লবী ভাবধারায় দীক্ষিত সূর্য সেন দেশের স্বাধীনতার জন্য আত্মত্যাগকে একমাত্র তপস্যা হিসেবে নিয়েছিলেন। ১৯১৬ সালে মুর্শিদাবাদের বহরমপুর কৃষ্ণনাথ কলেজের ছাত্র থাকাকালীন তিনি সরাসরি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হন। এরপর বিভিন্ন বিপ্লবী কর্মকান্ডে অংশগ্রহণ করে তিনি দেশমাতৃকার মুক্তির জন্য নিজের জীবন উৎসর্গের মনোবল গড়ে তোলেন।

    সর্বাধিক পরিচিতি আসে ১৮ এপ্রিল ১৯৩০ সালের চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের মাধ্যমে। সূর্য সেন ও তার বিপ্লবী দল চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইনে সমবেত হয়ে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই শুরু করেন এবং জাতীয় পতাকা উত্তোলন করেন। এই অভিযানের সময় সূর্য সেন অস্থায়ী বিপ্লবী সরকার ঘোষণা করেন। ফলস্বরূপ, চট্টগ্রাম চারদিনের জন্য সম্পূর্ণরূপে ব্রিটিশ শাসন থেকে মুক্ত থাকে।

    মাস্টারদা সূর্য সেন

    ইংরেজ প্রশাসন সূর্য সেনকে জীবিত অথবা মৃত অবস্থায় ধরার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায়। অবশেষে, ১৯৩৩ সালের ১৬ ফেব্রুয়ারি রাতে অস্ত্রসহ সূর্য সেন ও ব্রজেন সেন ধরা পড়েন। এরপর ব্রিটিশরা তাকে নির্মমভাবে অত্যাচার করে। তার দাঁত ভেঙ্গে দেওয়া হয়, হাড় ভেঙ্গে, হাতুড়ি দিয়ে নির্মমভাবে পিটিয়ে অজ্ঞান করা হয়। তার অর্ধমৃতদেহ শেষে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়।

    মাস্টারদা সূর্য সেনের আত্মবলিদান ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে এবং ভবিষ্যতেও থাকবে। তার স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি করে আবাসিক হলের নামকরণ করা হয়েছে। এছাড়া কলকাতার মেট্রো, বিশেষ করে বাঁশদ্রোণী মেট্রো স্টেশনটি সূর্য সেনের স্মরণে ‘মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন’ নামে নামকরণ করা হয়েছে।

    সূর্য সেন ছিলেন একজন মহান শিক্ষক, বিপ্লবী এবং দেশপ্রেমিক নেতা, যিনি নিজের ত্যাগ ও সংগ্রামের মাধ্যমে প্রমাণ করেছিলেন যে স্বাধীনতা অর্জন কোনো সময়ের একক প্রচেষ্টা নয়, বরং ধৈর্য, সাহস এবং আত্মত্যাগের ফল।

    সংকলক: এফ. আর. ইমরান

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    সম্পাদকীয়

    পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করার সুফল কি?

    মে 5, 2026
    বাংলাদেশ

    হাওরের ফসলহানিতে আর্থিক ক্ষতি হাজার কোটি টাকা

    মে 5, 2026
    বাংলাদেশ

    বগুড়ার বাইতুর রহমান মসজিদে ২৫ কোটি টাকা বরাদ্দ

    মে 5, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.