দেশের অন্যতম অনলাইন সংবাদমাধ্যম সিটিজেনস ভয়েস জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি ফাইন্যান্স ও বিজনেস বিষয়ক কনটেন্ট তৈরির জন্য প্রেজেন্টার ও কনটেন্ট রাইটার পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে ।
পদের নাম
কনটেন্ট রাইটার (Finance & Business) ও উপস্থাপিকা
শিক্ষাগত যোগ্যতা
- অনার্স ৩য় / ৪র্থ বর্ষে অধ্যয়নরত অথবা
- স্নাতক সম্পন্ন
বেতন
১৫,০০০ – ২০,০০০ টাকা (যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে)
প্রার্থীর যে দক্ষতাগুলো থাকা প্রয়োজন
১. বিশ্লেষণ ক্ষমতা: ফিন্যান্স, ব্যবসা ও আইন সংক্রান্ত জটিল বিষয়গুলো সহজভাবে ব্যাখ্যা করার দক্ষতা।
২. উপস্থাপনা দক্ষতা: ক্যামেরার সামনে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলা এবং পডকাস্ট বা নিউজ উপস্থাপনার মানসিকতা।
৩. গবেষণা দক্ষতা: ইনভেস্টিগেটিভ রিপোর্টিং এবং নির্ভুল তথ্য যাচাই (Fact-checking) করার সক্ষমতা।
৪. সংবাদ সংগ্রহ ও স্ক্রিপ্ট লেখা: দ্রুত তথ্য সংগ্রহ করে আকর্ষণীয় ও তথ্যভিত্তিক স্ক্রিপ্ট তৈরি করার দক্ষতা।
সুযোগ-সুবিধা
- দেশের অন্যতম প্রধান নিউজ পোর্টালে কাজ করার অভিজ্ঞতা
- প্রতিষ্ঠান থেকে অফিসিয়াল প্রেস রিপোর্টার কার্ড প্রদান
- যোগ্য প্রার্থীদের জন্য আকর্ষণীয় সম্মানী ও বিশেষ ভাতার সুযোগ
আবেদন করার নিয়ম
আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) এবং আপনার উপস্থাপনার কোনো ভিডিও ক্লিপ (যদি থাকে) নিচের ইমেইলে পাঠাতে হবে।
📧 ইমেইল: citizensvoiceofficial@gmail.com
📅 আবেদনের শেষ সময়: ১৫ মার্চ, ২০২৬
🌐 বিস্তারিত: www.citizensvoicebd.com

