Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, জুন 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ভেনেজুয়েলায় ভূমিকম্পে স্ত্রী ও দুই সন্তান হারালেন আর্জেন্টিনার ফুটবলার
    খেলা

    ভেনেজুয়েলায় ভূমিকম্পে স্ত্রী ও দুই সন্তান হারালেন আর্জেন্টিনার ফুটবলার

    এফ. আর. ইমরানজুন 29, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভেনেজুয়েলার দ্বিতীয় বিভাগের একটি দলের হয়ে খেলা আর্জেন্টিনার একজন ফুটবলার গত সপ্তাহের ভূমিকম্পে তাঁর স্ত্রী ও দুই সন্তানকে হারিয়েছেন। সূত্র: সিএনএন

    এই ভূমিকম্প ছিল এক শতাব্দীর বেশি সময়ের মধ্যে ভেনেজুয়েলায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

    আর্জেন্টিনার ফুটবলার লুকাস ত্রেহো ভেনেজুয়েলার ‘ক্লাব স্পোর্ট মারিতিমো লা গুয়াইরা’র হয়ে খেলেন। গত তিন দিনের বেশির ভাগ সময় তিনি ধ্বংসস্তূপের মধ্যে তাঁর স্ত্রী ইয়ানিনা এবং তাঁদের সন্তান অ্যারন ও আইনহোয়ার খোঁজে তল্লাশি চালান।

    ত্রেহোর শ্যালক রিকার্দো আরদিলেস শুক্রবার সিএনএন এস্পানিওলকে বলেন, এই ফুটবলার ‘মানসিকভাবে ভেঙে পড়েছেন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি লা গুয়াইরায় তাঁর পরিবারের সমুদ্রসৈকত–সংলগ্ন বাড়িটির ‘কিছুই আর অবশিষ্ট নেই’।

    গত বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় ভেনেজুয়েলায় মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এই জোড়া ভূমিকম্পে প্রায় ৮০০ ভবন ধসে পড়ে।

    ভেনেজুয়েলার সরকার গতকাল রোববার জানিয়েছে, ভূমিকম্পে প্রায় দেড় হাজার মানুষের মৃত্যু হয়েছে। আরও হাজার হাজার মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।

    সিএনএন এস্পানিওলের প্রতিবেদন অনুযায়ী, যখন দুটি ভূমিকম্প আঘাত হানে, তখন কারাকাসে দলের একটি প্রশিক্ষণ ক্যাম্পে ছিলেন ৩৮ বছর বয়সী ত্রেহো। তিনি তাৎক্ষণিকভাবে রাজধানী থেকে প্রায় ২৯ কিলোমিটার উত্তরে লা গুয়াইরায় তাঁর বাড়ির উদ্দেশে ছুটে যান।

    আরদিলেস বলেন, ‘সেখানে গিয়ে তিনি (ত্রেহো) এক ভয়াবহ দৃশ্য দেখতে পান। ভবনটি যেখানে ছিল, সেখানে কিছুই আর দাঁড়ানো অবস্থায় ছিল না। আমরা আশা করছিলাম, তারা (ইয়ানিনা ও তাঁর সন্তানেরা) যেন (এই ধ্বংসস্তূপের) ভেতরে না থাকে।’

    সিএনএন এস্পানিওলের তথ্য অনুযায়ী, ত্রেহো ধ্বংসস্তূপের মধ্য থেকে জীবনে চিহ্ন খুঁজে বের করার চেষ্টা করেন এবং ভারী যন্ত্রপাতির প্রয়োজনীয়তার কথা জানিয়ে সাহায্যের আবেদন করেন।

    ত্রেহোর বন্ধু ও সতীর্থরা আরও যন্ত্রপাতির আকুতি জানিয়ে একটি ভিডিও তৈরি করেছেন। ভেনেজুয়েলার মেত্রোপলিতানোস এফসির খেলোয়াড় রবার্ট গার্সেস বলেন, ‘এই মুহূর্তে আমাদের কাছে মাত্র একটি মেশিন আছে, কিন্তু এটি যথেষ্ট নয়।’

    তবে এই অনুসন্ধান পর্বটির এক হৃদয়বিদারক সমাপ্তি ঘটেছে। রোববার ‘ক্লাব স্পোর্ট মারিতিমো লা গুয়াইরা’ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ত্রেহোর পরিবারের এই অপূরণীয় ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছে।

    পোস্টে ক্লাবটি চারজনের একসঙ্গে থাকা একটি ছবিও দিয়েছে। যেখানে ত্রেহোকে এক হাত তাঁর মেয়ের কাঁধে আর অন্য হাতে তাঁর স্ত্রীকে জড়িয়ে রাখা অবস্থায় দেখা যায়।’

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    খেলা

    অপটার পূর্বাভাসে ব্রাজিল-জাপান লড়াইয়ে এগিয়ে কোন দল?

    জুন 29, 2026
    খেলা

    এক নজরে দেখে নিন শেষ ৩২-এ জমজমাট সব ম্যাচের সূচি

    জুন 28, 2026
    খেলা

    নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে

    জুন 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.