Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice Fri, Feb 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » লিসান্দ্রো মার্টিনেজের ইনজুরিতে দুঃসংবাদ আর্জেন্টিনার
    খেলা

    লিসান্দ্রো মার্টিনেজের ইনজুরিতে দুঃসংবাদ আর্জেন্টিনার

    এফ. আর. ইমরানNovember 13, 2024Updated:November 13, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে লেস্টার সিটির বিপক্ষে চোট পান লিসান্দ্রো। যদিও তিনি কী ধরনের চোটে ভুগছেন, তা ক্লাব ও জাতীয় দল কেউই জানায়নি। দিনদুয়েক আগে ঘরের মাঠে আন্তর্জাতিক বিরতির আগে নিজেদের সবশেষ ম্যাচ খেলেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। সেই ম্যাচেই ইনজুরিতে পড়েন লিসান্দ্রো মার্টিনেজ! এমন তথ্য দিয়ে জানায়, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।

    ইউরোপিয়ান ক্লাব ফুটবলে বেড়েই চলছে ম্যাচ সংখ্যা। যার প্রভাব পড়ছে খেলোয়াড়দের ফিটনেসের উপর। একের পর এক তারকা ছিটকে পড়ছেন ইনজুরির কারণে। নতুন করে সংযোজন হলো তালিকায় আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ নাম। বিশ্বকাপ বাছাইয়ের সামনের দুই ম্যাচ থেকে ছিটকে গেলেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই ডিফেন্ডার।

    ২০১৯ সালে অভিষেকের পর সব মিলিয়ে এখন পর্যন্ত জাতীয় দলের জার্সিতে তিনি খেলেছেন ২৬ ম্যাচ। ছিলেন ২০২২ সালে জয় করা বিশ্বকাপের স্কোয়াডেও। গুরুত্বপূর্ণ এই তারকার জায়গায় দলে ডাক পেয়েছেন ফাকুন্দো মেদিনা। এবছরে আর্জেন্টিনা খেলা ১৪ ম্যাচের ১০টিতেই মাঠে ছিলেন লিসান্দ্রো মার্টিনেজ।

    এপর্যন্ত আর্জেন্টিনার হয়ে মেদিনা মাত্র খেলেছেন তিনটি ম্যাচ। গত বছরের জুনে ইন্দোনেশিয়ার বিপক্ষে শুরুর একাদশে ছিলেন শুধু তিনি। চলতি বছরে প্রথমবার তাকে আবার আলবিসেলেস্তেদের একাদশে দেখা যাবে হয়তো। দলে ডাক পাওয়া মাত্রই জরুরী ভাবে আর্জেন্টিনায় উড়াল দিয়েছেন এই ডিফেন্ডার ফ্রান্স থেকে।

    জাতীয় দলে ডাক পাওয়ার ক্ষেত্রে ইংলিশ ক্লাব বোর্নমাউথের মার্কো সেনেসিকে টপকে গিয়েছেন তিনি। ফ্রেন্স ক্লাব লেঁসের হয়ে চলতি মৌসুমে ১১ ম্যাচে ছিলেন মেদিনা। তার দল আছে ফ্রেঞ্চ লিগের ৭ম স্থানে। এর পেছনে অবশ্য বড় কারণ মেদিনার ভিন্ন ভিন্ন পজিশনে খেলার সক্ষমতা।

    ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ১০ ম্যাচে সাত জয় ও এক ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বিশ্বচ্যাম্পিয়নরা। বাংলাদেশ সময় আগামী শুক্রবার ভোরে প্যারাগুয়ের মাঠে খেলবে আর্জেন্টিনা। এর পাঁচ দিন পর ঘরের মাঠে পেরুর মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    খেলা

    বাংলাদেশে শুরু হচ্ছে নারীদের বিপিএল

    February 12, 2026
    খেলা

    বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার, ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান

    February 10, 2026
    খেলা

    বিসিবিকে সুখবর দিল আইসিসি

    February 10, 2026
    Leave A Reply Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইরাকে নতুন আইন নিয়ে উদ্বেগ, শাস্তির ভয় সবার মনে

    আন্তর্জাতিক August 4, 2025

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক October 30, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত January 13, 2025

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি October 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.