Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, মে 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ২০২১এর পর আবারো মেসি আসছেন বার্সেলোনায়
    খেলা

    ২০২১এর পর আবারো মেসি আসছেন বার্সেলোনায়

    এফ. আর. ইমরাননভেম্বর 23, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বার্সেলোনায় ফিরছেন মেসি! খবরটা পিলে চমকানোর মতোই। তবে মোটেই গুঞ্জন বা অসত্য নয়। বার্সেলোনা ছেড়ে যাওয়ার তিন বছর পর আবারও সাবেক ক্লাবে ফিরছেন আর্জেন্টাইন তারকা। এবার ভূমিকাটা ভিন্ন। মেসি বার্সেলোনায় ফিরতে যাচ্ছেন ক্লাবের ১২৫ বছর পূর্তি উপলক্ষে।

    স্প্যানিশ সংবাদমাধ্যম রেডিও কাতালুনিয়া জানিয়েছে, বার্সেলোনা ক্লাবের ১২৫ বছর পূর্তি উপলক্ষে আমন্ত্রণ জানানো হয়েছে মেসিকে। চলতি বছরের ২৯ নভেম্বর হবে বর্ষপূর্তির অনুষ্ঠানটি।

    মেসির সঙ্গে বার্সেলোনার সম্পর্ক অফিসিয়ালি শেষ হয় ২০১৯ সালে। অর্থনৈতিক সংকটের জেরে চুক্তি নবায়ন করতে ব্যর্থ হয় স্প্যানিশ ক্লাবটি। ফলে ভেঙে যায় দুই দশকের সম্পর্ক। চোখের পানিতে বার্সাকে বিদায় জানিয়ে মেসি চলে যান প্যারিসের ক্লাব পিএসজিতে।

    মিটিয়ে দেব লেনা দেনা, বন্ধ হবে আনাগোনা এই হাটে-ভক্তরা কেন লিওনেল মেসি নিজেও কি কখনো ভাবতে পেরেছিলেন প্রাণের ক্লাব বার্সেলোনা ছাড়তে হবে তাকে? ২০২১ সালে সেই যে বার্সা ছাড়লেন মেসি তারপর আর ফেরেননি। মাঝে গুঞ্জন ছিল পিএসজি অধ্যায়ের ইতি টেনে চেনা প্রাঙ্গণ বার্সায় ফিরবেন আর্জেন্টাইন মহাতারকা। তবে শেষ পর্যন্ত হয়নি সেটি। তবে এবার মেসি ফিরছেন।যেখানে মেসির দেখা হতে পারে ক্লাবটির সাবেক কোচ ও বিশ্বকাপে তিক্ত অভিজ্ঞতায় জড়ানো সাবেক নেদারল্যান্ডস কোচ লুই ফন গালের সঙ্গে। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে গোলের পর ফন গালের সামনে দাঁড়িয়ে দুই হাত কানের পেছনে রেখে উদযাপন করেন মেসি। তখন মেসির চোখ দিয়ে যেন ক্ষোভ ঝড়ে পড়ছিল ফন গালের প্রতি। সেই ক্ষোভ ভুলে কীভাবে এক হন তারা সেটিও দেখা যাবে এই অনুষ্ঠানে।

    বার্সা ছাড়ার সময় অবশ্য আবারও ক্লাবটিতে ফিরে আসার ইচ্ছার কথা জানিয়ে রাখেন মেসি। ২০২৩ সালে জোর গুঞ্জনও শোনা গিয়েছিলে। তবে পূর্ণতা পায়নি। অবশেষে শৈশবের ক্লাবে ফিরতে যাচ্ছেন মেসি। তাও বিশেষ এক মুহূর্তে। এ যেন মেসির জীবনে আরেক মাইলফলক।

    কাতালুনিয়া রেডিওস টট কোস্টা জানিয়েছে, ক্লাব ছাড়াকালীন পুরনো তিক্ততা ভুলে লাপোর্তা ব্যক্তিগতভাবে মেসিকে ১২৫তম বর্ষপূর্তির দাওয়াত দিয়েছেন। ২৯ নভেম্বর প্রেস্টিজিয়াস লিসেও থিয়েটারে বার্সেলোনার কিংবদন্তি জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা, পেপ গার্দিওলাসহ উপস্থিত থাকবেন আরও অনেক কিংবদন্তি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    খেলা

    টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান দল

    মে 3, 2026
    খেলা

    ঝুম বৃষ্টিতে থেমে গেল ম্যাচ, চাপে বাংলাদেশ

    মে 2, 2026
    খেলা

    ঘুষি মেরে ১৩ ম্যাচ নিষিদ্ধ হলেন সেই আর্জেন্টাইন গোলরক্ষক

    এপ্রিল 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.