Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, আগস্ট 6, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » হ্যাটট্রিকের স্বাদ পেতে চান মাবিয়া
    খেলা

    হ্যাটট্রিকের স্বাদ পেতে চান মাবিয়া

    এফ. আর. ইমরানUpdated:নভেম্বর 25, 2024নভেম্বর 25, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত সাউথ এশিয়ান (এসএ) গেমসে জোড়া স্বর্ণপদক জয়ী দেশসেরা নারী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। এবার তার লক্ষ্য এই গেমসের হ্যাটট্রিক স্বর্ণ জয়। আগামী বছর পাকিস্তানে অনুষ্ঠেয় এসএ গেমসে স্বর্ণ জয়ের হ্যাটট্রিক পূর্ণ করতে চান মাবিয়া। লক্ষ্যপূরণে নিবিড় অনুশীলনে মাধ্যমে নিজেকে প্রস্তুত করছেন এই স্বর্ণকন্যা। নিজের পারফরম্যান্স ধরে রেখে ঘরোয়া একের পর এক আসরে চমক দেখাচ্ছেন তিনি।

    ২০১৬ সালে গুয়াহাটি এসএ গেমসে বাংলাদেশের হয়ে প্রথম স্বর্ণপদকটি জিতেছিলেন মাবিয়া আক্তার। ২০১৯ সালে নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত এসএ গেমসে ব্যাক টু ব্যাক স্বর্ণ জেতেন মাবিয়া। শুধু এসএ গেমসে নয়, দেশের ঘরোয়া আসরে নিয়মিত স্বর্ণ জিতে আসছেন।

    রোববার আন্তঃসার্ভিস জাতীয় ভারোত্তোলনে তিনটি নতুন রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশ আনসারের ভারোত্তোলক মাবিয়া। ৭১ কেজি ওজন শ্রেণিতে ম্যাচে ৮৫ কেজি তুলে নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট মাবিয়া আক্তারের কথা, ‘আমার খুব ভালো লাগছে তিনটি নতুন রেকর্ড গড়তে পারায়। এখন আমার লক্ষ্য এসএ গেমসে আরেকটি স্বর্ণ জেতার। সেটা হলেই আমার ক্যারিয়ার সেরা পারফরম্যান্স হবে।’নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট মাবিয়া আক্তারের কথা, ‘আমার খুব ভালো লাগছে তিনটি নতুন রেকর্ড গড়তে পারায়।

    এছাড়া দুটি মিলিয়ে মোট ১৯৬ কেজি তুলে আরেকটি রেকর্ড গড়েছেন মাবিয়া। এই ইভেন্টে একই সংস্থার ফাহিমা আক্তার ময়না অনেক পিছিয়ে থেকে রুপা জেতেন। তিনি স্ন্যাচে ৫৫ কেজি, ক্লিন অ্যান্ড জার্কে ৭০ কেজিসহ মোট ১২৫ কেজি ওজন তোলেন।

    নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট মাবিয়া আক্তারের কথা, ‘আমার খুব ভালো লাগছে তিনটি নতুন রেকর্ড গড়তে পারায়। এখন আমার লক্ষ্য এসএ গেমসে আরেকটি স্বর্ণ জেতার। সেটা হলেই আমার ক্যারিয়ার সেরা পারফরম্যান্স হবে।’

    তবে এসএ গেমসের আগে বাহরাইনে অনুষ্ঠেয় বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে নিজেকে পরীক্ষা করতে পারছেন এই স্বর্ণকণ্যা। আগামী ৬ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বাহরাইনের রাজধানী মানামায় অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের খেলা। এখানে মাবিয়া লড়বেন ৭১ কেজি ওজন শ্রেণীতে।

    প্রতিযোগিতায় পাঁচটি সার্ভিসেস দলের ৪১ পুরুষ ও ২৪ নারীসহ মোট ৬৫ জন ভারোত্তোলক অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারী দলগুলো হলো-বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ আনসার, বাংলাদেশ জেল, বর্ডার গার্ড বাংলাদেশ ও বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    খেলা

    মাদ্রিদের দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য ৮০ হাজার ইউরো সহায়তা মেসির

    আগস্ট 5, 2026
    খেলা

    বাংলাদেশের দাবায় নতুন ইতিহাসের হাতছানি, গ্র্যান্ডমাস্টার নর্মের দ্বারপ্রান্তে মনন

    আগস্ট 1, 2026
    খেলা

    আর্জেন্টিনার বিপক্ষে এম্বোলোর লাল কার্ড ছিল ভুল, জানাল আইএফএবি

    জুলাই 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.