লিওনেল মেসি ২০২৩ সালের জুনে আড়াই বছরের চুক্তিতে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন। তার বাঁ-পায়ের জাদুতে বদলে যেতে থাকে ক্লাবটি। মেসির সঙ্গে মায়ামির চুক্তি আড়াই বছরের। সেই চুক্তি অনুযায়ী ২০২৫ সালের মৌসুম শেষ হওয়া পর্যন্ত মায়ামির সঙ্গে চুক্তিবদ্ধ থাকবেন তিনি। তবে ভক্তেদের জন্য সুখবর হলো ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি বাড়াতে যাচ্ছেন লিওনেল মেসি।
মায়ামির সঙ্গে মেসির বর্তমান চুক্তি ২০২৫ এর ডিসেম্বর পর্যন্ত। অন্তত এক বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়াতে যাচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক। এর সঙ্গে মেসির ২০২৬ বিশ্বকাপে খেলার সম্ভাবনাও আরও জোরালো হলো।
আগামী বছরই ইন্টার মায়ামিতে মেয়াদ শেষ হচ্ছে লিওনেল মিসের। অনেকের ধারণা ক্যারিয়ারের পড়ন্ত বেলায় মেসি তার পুরনো ক্লাব বার্সেলোনা কিংবা সৌদি আরব অথবা নিজ দেশের ক্লাবে ফিরবেন। তবে সেটি যে আপাতত হচ্ছে না তা এক রকম পরিষ্কার। মেসিকে আপাতত কোথায় যেতে দিচ্ছে না তার বর্তমান ক্লাব ইন্টার মায়ামি। মেসির সঙ্গে নতুন করে চুক্তি নবায়ন করতে যাচ্ছে ক্লাবটি।
সংবাদ মাধ্যমটির তথ্য মতে, মেসির সঙ্গে মায়ামির চুক্তি বাড়ানোর আরেকটি উল্লেখযোগ্য ইঙ্গিত হতে পারে হাভিয়ের মাচেরানোর ক্লাবটিতে কোচ হয়ে আসা। সম্প্রতি আর্জেন্টাইন কোচ জেরার্দো মার্তিনোর বিদায়ের পর ক্লাবটির নতুন কোচ করা হয়েছে আরেক আর্জেন্টাইন ও মেসির সতীর্থ মাচেরানোকে। অনেকের ধারণা সাবেক এই আর্জেন্টাইন মিডফিল্ডারের কোচ হয়ে আসার পেছনে বিশেষ প্রভাব আছে মেসির।
যুক্তরাষ্ট্রে আরও এক বছর থাকতে যাচ্ছেন মেসি। এ থেকে জাতীয় দলে নিজের ভবিষ্যত নিয়ে কি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তার একটা ধারণাও পাওয়া যাচ্ছে। গেল দু’বছরে অনেকবারই মেসির কাছে জানতে যাওয়া হয়েছে, ২০২৬ বিশ্বকাপে তিনি খেলবেন কি না। কখনোই সরাসরি এর কোনো উত্তর দেননি।
তবে বিশ্বকাপ হবে ২০২৬ এর জুনে, যার যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ চলাকালীন মেসি সেই দেশেই থাকবেন আর জাতীয় দলের হয়ে খেলবেন না তা কি করে হয়। হয়তো বিশ্বকাপে খেলবেন বলেই, মায়ামির সঙ্গে চুক্তিটাও বাড়িয়ে নিচ্ছেন আর্জেন্টাইন তারকা।

