আগামী ১৯ ফেব্রুয়ারিতে থেকে পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফি অনুষ্ঠিত হওয়ার কথা। তবে ভারত-পাকিস্তান দ্বন্দ্বে সেটি এখন শঙ্কার মুখে। এখনও টুর্নামেন্টের সূচি চূড়ান্ত করতে পারেনি আইসিসি। শঙ্কা দূর করতে বোর্ডগুলোর সঙ্গে আইসিসি মিটিং করলেও কোনো সমাধান আসেনি। ভারত-পাকিস্তান নিজেদের অবস্থান থেকে নড়তে নারাজ। তাই স্থগিত হয়েছে বোর্ড সভা।
ক্রিকেট পাকিস্তানের সূত্রে জানা যায় যে, গতকাল আইসিসির বোর্ডসভা হওয়ার কথা থাকলেও সেটি স্থগিত হয়। চ্যাম্পিয়নস ট্রফি নিজেদের মাটিতে আয়োজন করার ব্যাপারে অটল অবস্থানে পাকিস্তান। জানা গেছে- পিসিবির এমন দৃঢ় অবস্থানের কারণে বিসিসিআই আইসিসির কাছে অতিরিক্ত সময় চেয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এ বিষয়টি নিয়ে ফের আলোচনায় বসতে পারে আইসিসি। যেখানে এ বিষয়ে চূড়ান্ত সমাধান আসতে পারে।
প্রতিবেদনে বলা হয়, নিজেদের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন করতে প্রতিশ্রুতিবদ্ধ পাকিস্তান। সেটাই আইসিসিকে জানিয়েছে তারা। তবে আইসিসি যদি কার্যকর সমাধান প্রস্তাব করে তবে সেটি নিয়ে ভেবে দেখবে তারা।

