বুধবার রাতে নটিংহাম ফরেস্টের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে সিটিজেনরা। পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি টানা সাত ম্যাচে জয়হীন থাকার পর জয়ে ফিরেছে।
তবে লিগ, চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে দারুণ ছন্দে থাকা লিভারপুল পা পিছলে । নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ৩-৩ গোলের সমতা করেছে আর্নে স্লটের অল রেডসরা।
লিগের ১৪তম রাউন্ডের ম্যাচে ম্যানসিটিকে প্রথম লিড এনে দেন বেনার্ড সিলভা। ৮ মিনিটে লিড নেয় সিটিজেনরা। কেভিন ডি ব্রুইনি ৩১ মিনিটে লিড ২-০ করেন। তারপর দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে বেলজিয়ামের জেরেমি ডকু দলকে বড় জয় এনে দেন।
সালাহ করেন জোড়া গোল তবুও জয়ের দেখা পায়নি লিভারপুল।

অন্য দিকে লিভারপুল এবং নিউক্যাসলের মাঝে হয়েছে- হাড্ডাহাড্ডি খেলা। ঘরের মাঠে নিউক্যাসল ৩৫ মিনিটে প্রথম লিড তুলে নেয়। অ্যালেক্সজান্ডার ইসাকের গোলে প্রথমার্ধ শেষ করে নিউক্যাসল। দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে ১-১ সমতায় ফেরান লিভারপুলের কার্টিস জোনসের গোলে। ৬২ মিনিটে অ্যান্তোনি গর্ডনের গোলে আবার লিড নেয় নিউক্যাসল। ৬৮ ও ৮৩ মিনিটে গোল করেন মিশরীয় তারকা মোহামেদ সালাহ। ওই গোল শোধ করে দলকে লিডও এনে দেন জোড়া গোল করা মোহামেদ সালাহ। দলও দেখছিল কামব্যাকের জয়। কিন্তু আশার আলো যেনো নিভে গেল ৯০ মিনিটে। ফ্যাবিয়ান সাচার গোলে হতাশ করেন অল রেডসদের।

