ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে বাংলাদেশ শুরুটা তেমন ভালো করতে পারেনি। বোলারদের কারনে হারতে হয় ম্যাচটি। ফলে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ সিরিজে টিকে থাকার, যেখানে জয়ের কোন বিকল্প নেই।
আজ মঙ্গলবার, বাংলাদেশ সময় রাত ৮টায় সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে এই দুই দল।প্রথম ম্যাচে আগে ব্যাট করে ২৯৪ রানের পুঁজি পায় বাংলাদেশ। জবাব দিতে নেমে ১৪ বল এবং ৫ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। তাই নিশ্চিতভাবেই বলা যায়, দ্বিতীয় ম্যাচের একাদশে বোলিং লাইনআপে আসবে পরিবর্তন। এই ম্যাচে টাইগার একাদশে বোলিং লাইনআপে এবং নাহিদ রানা অথবা তানজিম হাসান সাকিবের জায়গায় দেখা যেতে পারে অভিজ্ঞ পেসার হাসান মাহমুদ কিংবা শরিফুল ইসলামকে। তাছাড়ারাও লেগস্পিনার রিশাদের জায়গায় নাসুম আহমেদের সম্ভাবনা আছে। তবে পরিবর্তন হবে না ব্যাটিং লাইনআপে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ এমনটা হতে পারে বলে ধারণা: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, জাকের আলী অনিক, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম।

