বাংলাদেশ দলের তারকা বাঁহাতি স্পিনার ইসিবি আয়োজিত কোনো প্রতিযোগিতায় বোলিং করতে পারবেন না। ত্রুটিপূর্ণ অ্যাকশনের কারণে সাকিব আল হাসানের বোলিং নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। একটি দেশের ক্রিকেট বোর্ড যেহেতু তাঁদের প্রতিযোগিতায় সাকিবের বোলিং নিষিদ্ধ করেছে, প্রশ্নটি তাই ওঠে- সাকিব কি আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন?
ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সন্দেহজনক ও ত্রুটিপূর্ণ বোলিং নিয়ে একটি নীতিমালা আছে। সেই নীতিমালার ১১.৩ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘একটি জাতীয় ক্রিকেট ফেডারেশন যদি একজন বোলারকে তাদের নিজস্ব নীতিমালার অধীনে ঘরোয়া ক্রিকেটে বোলিং নিষিদ্ধ করে ও সেই নিষেধাজ্ঞা যদি স্বীকৃত পরীক্ষাগারে মানসম্মত বিশ্লেষণী বিধি অনুযায়ী করা হয়, তাহলে সেই নিষেধাজ্ঞাকে আইসিসি আমলে নেবে এবং আন্তর্জাতিক ক্রিকেটে আরোপ করবে।’
কাউন্টি চ্যাম্পিয়নশিপে ত্রুটিপূর্ণ অ্যাকশনের কারণে সাকিবের বোলিং নিষিদ্ধ করেছে ইসিবিসারে ক্রিকেট। ‘অতিরিক্ত কোনো আনুষ্ঠানিকতা ছাড়া সব জাতীয় ক্রিকেট ফেডারেশন এবং তাদের অধীনস্থ ঘরোয়া ক্রিকেটেও একই নোটিশ স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। আইসিসি এবং জাতীয় ক্রিকেট ফেডারেশনগুলো সিদ্ধান্ত আরোপ ও কার্যকরের জন্য সব পদক্ষেপ বিধিসম্মতভাবে নেবে।’
আইসিসির এই ১১.৩ অনুচ্ছেদ অনুযায়ী, সাকিবের বোলিং ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড (ইসিবি) যেহেতু নিজেদের ঘরোয়া প্রতিযোগিতায় নিষিদ্ধ করেছে, তাই আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই অন্য সব দেশের ক্রিকেট বোর্ডের অধীন ঘরোয়া প্রতিযোগিতায়ও তাঁর বোলিংয়ের অনুমতি পাওয়ার কথা নয়।
তবে নীতিমালার ১১.৪ অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের ঘরোয়া ক্রিকেটে সাকিবের বোলিং নিয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখে। এই অনুচ্ছেদে বলা হয়েছে, ‘১১.১ ও ১১.৩ অনুচ্ছেদ অনুসারে সাসপেন্ড হওয়া সত্ত্বেও খেলোয়াড়কে তাঁর জাতীয় ক্রিকেট ফেডারেশন ঘরোয়া প্রতিযোগিতায় বোলিং চালিয়ে যেতে অনুমতি দিতে পারবে (তবে কোনো বাধ্যবাধকতা থাকবে না)।’
লাফবরো ইউনিভার্সিটিতে দেওয়া সাকিবের বোলিং অ্যাকশনের পরীক্ষার ফল গত ১০ ডিসেম্বর হাতে পায় ইসিবি। বোলিংয়ে নিষেধাজ্ঞাও সে দিন থেকে কার্যকর হয়েছে। এর আগে গত সেপ্টেম্বরে কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে ম্যাচ খেলার পর সাকিবের অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করে আম্পায়াররা। তারপরে এমন সিদ্ধান্ত নেয় তারা।
সাকিব আল হাসানকে এখন বোলিং অ্যাকশনের বৈধতা প্রমাণ করতে যা করণীও-
বোলিং অ্যাকশন শুধরে বৈধতা প্রমাণে সাকিবকে এখন কি করতে হবে? সন্দেহজনক এবং ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের বোলারদের জন্য আইসিসির লিখিত আইনের ১১.৪ অনুচ্ছেদে এ নিয়ে স্পষ্ট করে বলা হয়েছে, ‘(নিষিদ্ধ হওয়া) খেলোয়াড় যে কোনো সময় তার বোলিং অ্যাকশনের আরও বিশদ পরীক্ষাপত্র জমা দিতে পারেন, যেটা (নিষিদ্ধ ঘোষণা করা) একই ক্রিকেট ফেডারেশনের দ্বারা স্বীকৃত পরীক্ষাগারে মানসম্মত বিশ্লেষণী বিধি অনুযায়ী হতে হবে বলে জানা যায়।

