রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র-ই জিতে নিলেন ফিফা দ্য বেস্ট এর পুরষ্কার। ক্যারিয়ারে এই প্রথমবার ফিফা দ্য বেস্ট জিতে নিলেন তিনি।
ফিফা দ্য বেস্টে ভিনির মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন রদ্রি। তবে মনোনয়ন পাওয়া ১০ জনের মধ্যে ৪৮ পয়েন্ট নিয়ে সেরা হয়েছেন ভিনি। রদ্রি ৪৩ ও জুড বেলিংহাম ৩৭ পয়েন্ট পেয়েছেন।
গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত খেলেছেন ভিনি। গত মৌসুমে ভিনিসিয়াস জুনিয়র করেন ২৪ গোল। জিতেন চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা ও সুপার কোপা। এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে গোলও করেন তিনি। সুপার কোপার ফাইনালে বার্সেলোনার বিপক্ষে হ্যাটট্রিক করেন এই ফরোয়ার্ড।
ভিনিসিয়াসের অবশ্য ব্যালন ডি’অর জয়ের বড় সম্ভাবনা ছিল। কিন্তু তিনি ইউরো জয়ী রদ্রির কাছে ওই পুরস্কার হারান। কিন্তু ২০০৭ সালের পর প্রথম ব্রাজিলিয়ান হিসেবে জিতলেন ফিফা দ্য বেস্ট এরমত পুরষ্কার।

