রোনালদোর পরিচিত চিহ্ন ‘সিআর৭’ ও তার বিখ্যাত উদযাপনের ভঙ্গি যুক্ত করে এটিকে ব্যক্তিগত রূপ দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে রোনালদো সবচেয়ে বেশি ফলোয়ার থাকা ব্যক্তি। বর্তমানে তার ফলোয়ারের সংখ্যা ৬৪৫ মিলিয়ন। তিনি প্রতিটি স্পন্সর পোস্টের জন্য কয়েক মিলিয়ন ডলার পারিশ্রমিক নেন।
বিশ্বের শীর্ষ ধনী ক্রীড়াবিদ ক্রিশ্চিয়ানো রোনালদো নতুন ব্যক্তিগত জেট উন্মোচন করেছেন। গালফস্ট্রিম জি৬৫০ মডেলের এই জেটটির মূল্য ৭৩ মিলিয়ন ডলার। উন্নত প্রযুক্তি, চমৎকার গতি ও ৭ হাজার ৫০০ নটিক্যাল মাইল পাল্লার জেটটি বিশ্বের দ্রুততম ব্যক্তিগত বিমানের একটি।
এ বিলাসবহুল বিমানে ৩ টি আলাদা বসার জায়গাসহ ১ টি উন্নত কেবিন রয়েছে, যেখানে সর্বোচ্চ ১৯ জন যাত্রী উঠতে পারেন। জেটের বাইরের ধাতব শরীরে রোনালদোর পরিচিত চিহ্ন ‘সিআর৭’ এবং তার বিখ্যাত উদযাপনের ভঙ্গি যুক্ত করে এটিকে ব্যক্তিগত রূপ দেওয়া হয়েছে।
এর পূর্বে রোনালদো গালফস্ট্রিম জি-২০০ মডেলের একটি জেট ব্যবহার করতেন। সেটি বিক্রি করেই তিনি নতুন এই উন্নত মডেলটি কিনেছেন। সূত্র : ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান

