অনেক ঝড়ের পর শান্ত হলো পরিবেশ। চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে জটিলতার অবসান হয়েছে। হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হবে চ্যাম্পিয়নস ট্রফি। যেখানে অংশ নেবে ৮টি দল। এ আসরে প্রিয় দলকে সমর্থন দিতে ছুটে যাবে ক্রিকেট প্রেমীরা। আর সে কারনেই ক্রিকেট প্রেমীদের জন্য ভিসা নীতি সহজ করার ঘোষণা করলেন পাকিস্তান।
বুধবার, পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক ঘোষণায় জানান, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ২০২৫ সংস্করণে বিশ্বজুড়ে ক্রিকেট ভক্তদের জন্য ভিসা নীতি সহজ করতে যাচ্ছে পাকিস্তান।
তিনি বলেন, এই টুর্নামেন্ট নিয়ে পিসিবিকে অনেক বেগ পেতে হয়েছে। সে বিষয়েও প্রশংসা করেছেন এ তথ্যমন্ত্রী।
তিনি আরো জানায়, ‘পিসিবি তার দায়িত্ব সবচেয়ে ভালোভাবে পালন করছে।’ সেই সঙ্গে ভারতের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে তার মত, ‘ক্রীড়াকে রাজনীতির বাইরে রাখা উচিত।’
আগামী ১৯ ফেব্রুয়ারি, চ্যাম্পিয়নস ট্রফির আসর করাচিতে শুরু হবে। তাই এ আসর সামনে রেখে টুর্নামেন্টের সূচিও চূড়ান্ত ভাবে নিশ্চিত করেছে আইসিসি।

