Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, মে 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » লেস্টার সিটির বিপক্ষে গোল করে রেকর্ড গড়েছেন মোহাম্মদ সালাহ
    খেলা

    লেস্টার সিটির বিপক্ষে গোল করে রেকর্ড গড়েছেন মোহাম্মদ সালাহ

    ইভান মাহমুদডিসেম্বর 27, 2024
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    লেস্টার সিটির বিপক্ষে গোল করে রেকর্ড গড়েছেন মোহাম্মদ সালাহ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    প্রিমিয়ার লিগে নির্দিষ্ট ক্লাবের হয়ে ২৫০ গোলে অবদান রাখা চতুর্থ ফুটবলার মোহাম্মদ সালাহ। লেস্টার সিটির বিপক্ষে গোল করে রেকর্ডও গড়েছেন তিনি।

    ইয়ুর্গেন ক্লপের জায়গা আর্নে স্লট আসলেও মিশরীয় ফরোয়ার্ড যেন চিরসবুজ। তার চিরসবুজ থাকার টনিক হচ্ছে গোল। আর সেই ক্ষুধা যেন তার মেটেই না।

    লিভারপুলের হয়ে ১৭১ গোলের বিপরীতে সহায়তা করেছেন ৭৯টি। তার সামনে আছেন টটেনহামের সাবেক স্ট্রাইকার হ্যারি কেইন (২৫৯), ম্যানচেস্টার ইউনাইটেডের দুই কিংবদন্তি রায়ান গিগস (২৭১) ও ওয়েইন রুনি (২৭৬)। অ্যানফিল্ডে আরেকটি মাইলফলকও স্পর্শ করেছেন সালাহ। প্রিমিয়ার লিগে ঘরের মাঠে ১০০ গোল করা ৮ম খেলোয়াড় তিনি।

    লিভারপুলের হয়ে করেছেন ৯৮ গোল। আর বাকি দুটি করেছেন চেলসির মাঠ স্টামফোর্ড ব্রিজে। তার মাইলফলকের দিনে লেস্টার সিটির বিপক্ষে ৩-১ ব্যবধানের জয় পেয়েছে অলরেডরা। দলের হয়ে বাকি গোল দুটি করেছন কোডি গাকপো ও কার্টিস জোন্স। অন্যদিকে শুরুতেই দলকে এগিয়ে দেওয়া গোলটি করেছিলেন লেস্টারের জর্ডান আইইউ।

    এ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরো মজবুত করেছে লিভারপুল। ১৭ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে চূড়ায় তারা। ৩৫ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা চেলসির চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে তারা। একটা ম্যাচ আবার বেশিও খেলেছে ব্লুজরা। ম্যাচ শেষে তাই শিরোপা জয়ের কথাই জানিয়েছেন সালাহ।

    সর্বশেষ ২০১৯-২০ মৌসুমে লিগ জিতেছিল লিভারপুল। এরপর আর সেই স্বাদ নেওয়া হয়নি। এবার শিরোপা খরা ঘুঁচানোর কথা জানিয়ে এ মৌসুমে ১৬ গোল করা সালাহ বলেছেন, ‘এ বছরের অনুভূতিটা ভিন্ন। আমি প্রিমিয়ার লিগ জিততে চাই। আমরা সত্যি এটা জিততে চাই। চল আমরা এটি করি! তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কাজটা চালিয়ে যাওয়া এবং বিনয়ী হওয়া।’

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    খেলা

    টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান দল

    মে 3, 2026
    খেলা

    ঝুম বৃষ্টিতে থেমে গেল ম্যাচ, চাপে বাংলাদেশ

    মে 2, 2026
    খেলা

    ঘুষি মেরে ১৩ ম্যাচ নিষিদ্ধ হলেন সেই আর্জেন্টাইন গোলরক্ষক

    এপ্রিল 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.