মেলবোর্ন টেস্টে হেরে গেল ভারত। গ্যাবায় ড্র করে মেলবোর্ন টেস্ট খেলতে নেমেছিল ইন্ডিয়া। কিন্তু নেমে ১৮৪ রানে হারতে হয়েছে তাদের। কয়েকজন প্লেয়ার বাদ দিলে কেউ লড়তে পারেননি। ফলে মেলবোর্ন টেস্ট হেরে ২-১ এ সিরিজে পিছিয়ে যায় ইন্ডিয়া।
মেলবোর্ন টেস্টে ভারতের সামনে অস্ট্রেলিয়া টার্গেট দেয় ৩৪০ রানের। হাতে ছিল ১ দিন। কিন্তু ৫ম দিন পুরো ব্যাট করে লড়তে পারল না ইন্ডিয়া। বাকি ম্যাচগুলোর মতো এ ম্যাচে টপ অর্ডার ব্যর্থ হয়। মিডল অর্ডার ও লোয়ার মিডল অর্ডার লড়ার চেষ্টা করলেও- পারেনি।
একটা সময় মনে হয়েছিল ম্যাচটা ভারত জিতে যাবে। ৩৩ রানে ২ উইকেট ছিল টিম ইন্ডিয়ার। সেখান থেকে দল মাত্র ১৫৫ রানে গুটিয়ে গেল। ভারতের ব্যাটিং চলতি টেস্ট সিরিজ়ে ভোগাচ্ছে। টপ ও মিডল অর্ডার ব্যাটানরা রান পাচ্ছেন না। এদিনও দেখা গেল একই ছবি। যশস্বী জয়সোয়াল ও ঋষভ পন্থ লড়লেও সেটা ম্যাচ শেষ করতে পারল না।
পন্থ ফেরার পরে একেরপর এক উইকেট পড়তে থাকে। আধঘণ্টায় তিনটে উইকেট হারায় ভারত। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা নীতীশ কুমার রেড্ডি দ্বিতীয় ইনিংসে খেললেন মাত্র ৫ বল। দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাটারদের মধ্যে দুই অঙ্কের রান পেরোতে পারলেন মাত্র দুই জন। যশস্বী জয়সোয়াল ৮৪ রান করলেন ও ঋষভ পন্থ করলেন মাত্র ৩০ রান। এদের ছাড়া বাকি কেউ রান পাননি। ৮৪, ৩০-এর পর রান ৯।

