Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, আগস্ট 6, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বর্ষসেরা ওয়ানডে দলে একমাত্র বাংলাদেশি তাসকিন
    খেলা

    বর্ষসেরা ওয়ানডে দলে একমাত্র বাংলাদেশি তাসকিন

    এফ. আর. ইমরানUpdated:জানুয়ারি 1, 2025জানুয়ারি 1, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ‘ইএসপিএন ক্রিকইনফো’ ২০২৪ সালের সেরা ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টি দলের তালিকা প্রকাশ করেছে। যেখানে একমাত্র বাংলাদেশি হিসেবে ওয়ানডে দলে জায়গা পেয়েছেন পেসার তাসকিন আহমেদ।

    ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো প্রকাশ করল বর্ষসেরা ওয়ানডে একাদশ। ক্রিকেটারদের সারা বছরের পারফরম্যান্স মূল্যায়ন করে তৈরি করা- ২০২৪ সালের সেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন পেস তারকা তাসকিন আহমেদ।

    নারী দলের কেউ ইএসপিএন ক্রিকইনফোর বর্ষসেরা দলে সুযোগ না পেলেও, পুরুষ দলে পেয়েছেন এ একজনই। তাও এক ফরম্যাটে। বছরজুড়ে ৭ ওয়ানডে ম্যাচ খেলে ২৩.৯৩ গড়ে বল হাতে ১৪ উইকেট নিয়েছেন তিনি। পুরো একাদশে মাত্র দুজন পেসার। অন্যজন পাকিস্তানের হারিস রউফ।
     
    ওয়ানডে দলে সবচেয়ে বেশি শ্রীলঙ্কার চার জন। তালিকায় আছেন, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। দ্বিতীয় সর্বোচ্চ তিন জন আফগানিস্তানের। রহমানউল্লাহ গুরবাজ, আজমতউল্লাহ ওমরজাইয়ের সঙ্গে জায়গা করে নিয়েছেন মোহাম্মদ নবি।
     
    ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের একমাত্র প্রতিনিধি হিসেবে আছেন লিয়াম লিভিংস্টোন ও শেরফান রাদারফোর্ড। অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের কেউ বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পাননি।

    বর্ষসেরা ক্রিকেটারের মনোনয়ন পেলেন যারা-

     ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশ: পাথুম নিসাঙ্কা, রহমানউল্লাহ গুরবাজ, কুশল পেরারা (উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, লিয়াম লিভিংস্টোন, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, ওয়ানিন্দু হাসারাঙ্গা, তাসকিন আহমেদ ও হারিস রউফ।
    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    খেলা

    মাদ্রিদের দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য ৮০ হাজার ইউরো সহায়তা মেসির

    আগস্ট 5, 2026
    খেলা

    বাংলাদেশের দাবায় নতুন ইতিহাসের হাতছানি, গ্র্যান্ডমাস্টার নর্মের দ্বারপ্রান্তে মনন

    আগস্ট 1, 2026
    খেলা

    আর্জেন্টিনার বিপক্ষে এম্বোলোর লাল কার্ড ছিল ভুল, জানাল আইএফএবি

    জুলাই 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.