বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর শুরু হয়েছে। টিকিট না পেয়ে বিক্ষুব্ধ দর্শকরা মিরপুরে স্টেডিয়ামের গেটে ভাঙচুর-অগ্নিসংযোগ চালিয়েছে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ মুখোমুখি হচ্ছে ঢাকা ক্যাপিটালস–দুর্বার রাজশাহী এবং ফরচুন বরিশাল–রংপুর রাইডার্স।
আজ বৃহস্পতিবার একদিন বিরতি দিয়ে আবারো মিরপুরে ফিরছে বিপিএল। তবে দিনের খেলা শুরুর আগেই স্টেডিয়ামের সুইমিংপুল সংলগ্ন ৫ নম্বর গেটের টিকিট কাউন্টারে ভাঙচুর ও অগ্নিসংযোগ।
স্টেডিয়াম কর্তৃপক্ষ জানায়, বিপিএলের টিকিট না পাওয়ার ক্ষোভে উৎসুক জনতা বুথে আগুন দিয়েছে পামাপাশি ভাঙচুর চালিয়েছে।
জানা গেছে যে, সকাল থেকে টিকিটের জন্য আগে থেকে নির্ধারিত মিরপুরের সুইমিং কমপ্লেক্সে অপেক্ষা করছিলেন দর্শকরা। অনলাইনের পাশাপাশি সেখানেই বুথে টিকিটের ব্যবস্থা করেছিল বিসিবি। তবে সাড়ে এগারোটা নাগাদ বাঁশের বেড়া ধাক্কাতে থাকেন দর্শকরা।
পরে গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বুথে ভাঙচুর চালান দর্শকরা। এক পর্যায়ে সেখানে আগুন দেয় বিক্ষুব্ধরা। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণ আনেন ফায়ার সার্ভিস।
এ ঘটনার পর জায়গাটিতে নিরাপত্তায় ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বর্তমানে পুলিশের পাশাপাশি সেখানের সেনাবাহিনী ও র্যাব মোতায়েন করা হয়েছে নিরাপত্তার স্বার্থে।

