Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, আগস্ট 6, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » রোবট অলিম্পিয়াডে ১০ পদক জয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ
    খেলা

    রোবট অলিম্পিয়াডে ১০ পদক জয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ

    সিভি ডেস্কজানুয়ারি 21, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    রোবট অলিম্পিয়াড
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের শিক্ষার্থীরা দক্ষিণ কোরিয়ার বুসান শহরে অনুষ্ঠিত আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের ২৬তম আসরে অসাধারণ কৃতিত্ব দেখিয়ে ১০টি পদক জয় করেছে। এদের মধ্যে রয়েছে ২টি স্বর্ণপদক, ৪টি রৌপ্যপদক এবং ৪টি ব্রোঞ্জপদক। ১৭ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত আয়োজিত এই প্রতিযোগিতার সমাপ্তি ঘটে ২১ জানুয়ারি মঙ্গলবার। সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পদক তুলে দেওয়া হয়।

    ক্রিয়েটিভ ক্যাটাগরির জুনিয়র গ্রুপে আরিয়েত্তি ইসলাম এবং ক্রিয়েটিভ মুভি ক্যাটাগরির সিনিয়র গ্রুপে নামিয়া রওজাত স্বর্ণপদক অর্জন করেন। এই অর্জন বাংলাদেশের শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

    রৌপ্যপদক জয় করেছেন ফিজিক্যাল কম্পিউটিং জুনিয়র গ্রুপে আরিয়েত্তি ইসলাম, ক্রিয়েটিভ মুভি ক্যাটাগরির সিনিয়র গ্রুপে জিরোথ দলের নুসাইবা তাজরিন এবং টিম শিফু দলের প্রিয়ন্তী দাস। এছাড়া, ক্রিয়েটিভ ক্যাটাগরির সিনিয়র গ্রুপে স্যাফ.এআই দলের তিন সদস্য হাসিন ইশরাক চৌধুরী, এ জেড এম ইমতেনান কবির ও আবরার আবির দলগতভাবে রৌপ্যপদক অর্জন করেন।

    ব্রোঞ্জপদক বিজয়ীদের মধ্যে ফিজিক্যাল কম্পিউটিং জুনিয়র গ্রুপে দ্যা স্ক্রু লুজ দলের নাফিয়া বাসার এবং একই ক্যাটাগরির সিনিয়র গ্রুপে জিরোথ দলের নুসাইবা তাজরিন আছেন। এছাড়া সিরিয়াসলি ক্লুলেস দলের নামিয়া রওজাত এবং স্যাফ.এআই দলের তিন সদস্য হাসিন ইশরাক চৌধুরী, এ জেড এম ইমতেনান কবির ও আবরার আবির দলগতভাবে ব্রোঞ্জপদক লাভ করেন।

    আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে স্বর্ণপদক পেয়েছে আরিয়েত্তি ইসলাম এবং নামিয়া রওজাত।ছবি: সংগৃহীত

    এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নিয়েছিল ১০ সদস্যের একটি দল। দলের সদস্যরা ছিলেন মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের আরিয়েত্তি ইসলাম, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের নাফিয়া বাসার, স্কলাস্টিকার প্রিয়ন্তী দাস, নটর ডেম কলেজের মিসবাহ উদ্দিন ইনান, উইলিয়াম কেরি একাডেমীর জাইমা যাহিন ওয়ারা, ওয়াইডাব্লিউসিএ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নুসাইবা তাজরিন, হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুলের নামিয়া রওজাত এবং ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের হাসিন ইশরাক চৌধুরী, এ জেড এম ইমতেনান কবির ও আবরার আবির।

    বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের তত্ত্বাবধানে ২০২৪ সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ৭ম বাংলাদেশ রোবট অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। সেখান থেকে বিজয়ীদের নিয়ে আন্তর্জাতিক দলে নির্বাচনের জন্য দুই দিনের একটি বিশেষ ক্যাম্প আয়োজন করা হয়। পরে দুই মাসব্যাপী ২১টি হাই পারফরম্যান্স ক্যাম্পের মাধ্যমে তাদের দক্ষতা আরও উন্নত করা হয়।

    ২০১৮ সাল থেকে বাংলাদেশে রোবট অলিম্পিয়াড শুরু হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পৃষ্ঠপোষকতায় এই অলিম্পিয়াড আয়োজন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক। প্রতিবছর এই অলিম্পিয়াডে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়ে তাদের দক্ষতা ও প্রতিভার প্রমাণ দিচ্ছে।

    বাংলাদেশ দলের এই সাফল্য শুধু দেশের জন্য গর্বের বিষয় নয় বরং আন্তর্জাতিক মঞ্চে আমাদের নতুন প্রজন্মের সৃজনশীলতার পরিচায়ক।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    খেলা

    মাদ্রিদের দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য ৮০ হাজার ইউরো সহায়তা মেসির

    আগস্ট 5, 2026
    খেলা

    বাংলাদেশের দাবায় নতুন ইতিহাসের হাতছানি, গ্র্যান্ডমাস্টার নর্মের দ্বারপ্রান্তে মনন

    আগস্ট 1, 2026
    খেলা

    আর্জেন্টিনার বিপক্ষে এম্বোলোর লাল কার্ড ছিল ভুল, জানাল আইএফএবি

    জুলাই 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.