Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, মে 4, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » দেশের দাবাড়ুদের দাবা চ্যাম্পিয়নশিপ নিয়ে অসন্তোষ
    খেলা

    দেশের দাবাড়ুদের দাবা চ্যাম্পিয়নশিপ নিয়ে অসন্তোষ

    ইভান মাহমুদUpdated:জানুয়ারি 24, 2025জানুয়ারি 24, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    দেশের দাবাড়ুদের দাবা চ্যাম্পিয়নশিপ নিয়ে অসন্তোষ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে জাতীয় দাবায় চ্যাম্পিয়ন খেলোয়াড়ই অংশ নিয়ে থাকেন। গত বছরের জুলাইয়ে জাতীয় দাবায় শিরোপা জেতা আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়েরই সে হিসেবে খেলার কথা বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে।

    কিন্তু এই প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্ট বেশ কয়েকজন দাবাড়ু। তাদের কথা হলো, ২০২৪ সালে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় খেলা পাঁচ দাবাড়ু ইতোমধ্যে দাবা অলিম্পিয়াডে খেলেছিলেন। সেই হিসেবে জাতীয় চ্যাম্পিয়নশিপের সর্বশেষ আসরের ফলাফল দিয়ে ভবিষ্যতে টুর্নামেন্টের জন্য দাবাড়ু চূড়ান্ত করার বিপক্ষে অনেকে।

    নিয়ম অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবর-নভেম্বর ভারতে অনুষ্ঠেয় ফিদে দাবা বিশ্বকাপে খেলার কথা মনন রেজা নীড়ের। অন্য দাবাড়ুরা চাচ্ছেন, বিশ্বকাপে খেলার জন্য তাদের যেন সুযোগ দেওয়া হয়। সে জন্য দাবা বিশ্বকাপের আগে জাতীয় চ্যাম্পিয়নশিপ করার দাবি বাংলাদেশ দাবা ফেডারেশনের কাছে তুলে ধরেছেন দাবাড়ুরা।

    ফেডারেশন থেকে অবশ্য জানানো হয়েছে, বিশ্বকাপের আগে জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ আয়োজনের চেষ্টা করছেন তারা।

    এই কয়েক মাসের মধ্যে জাতীয় দাবা আয়োজন করাও কঠিন হতো বলে মনে করেন দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ড. মো. তৈয়বুর রহমান। তাই টুর্নামেন্টটি পিছিয়ে যাওয়ায় জাতীয় দাবা প্রতিযোগিতা আয়োজন করে সবার জন্য বিশ্বকাপ টিকিট কাটার পথ উন্মুক্ত করা হবে।

    গতকাল জানান তিনি, ‘এটা স্বাভাবিক ব্যাপার, যে খেলোয়াড় জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হবে, সেই খেলবে বিশ্বকাপে। যদি জুলাইয়ে টুর্নামেন্ট হতো, তাহলে আমাদের জাতীয় দাবায় সেরা প্লেয়ারকেই পাঠাতে হতো। এখন যেহেতু অক্টোবর-নভেম্বরে চলে গেছে দাবা বিশ্বকাপ, সেহেতু আমরা জাতীয় চ্যাম্পিয়নশিপ করব। সেটা কবে নাগাদ আয়োজন করব, সে ব্যাপারে সবাই আলোচনা করে সিদ্ধান্ত নেব।’

    নানা কারণে ২০২৩ সালে জাতীয় দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি। পরের বছর হয়েছিল জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ। সেই হিসেবে এই বছরও হওয়ার কথা ঘরোয়ার দাবার সর্বোচ্চ আসরটি। কিন্তু শুরুতে ফেডারেশন একটু ধীরে চলো নীতিতে হাঁটতে থাকে। কারণ, আগের সূচি অনুযায়ী জুলাইয়ে হওয়ার কথা ছিল বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    খেলা

    টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান দল

    মে 3, 2026
    খেলা

    ঝুম বৃষ্টিতে থেমে গেল ম্যাচ, চাপে বাংলাদেশ

    মে 2, 2026
    খেলা

    ঘুষি মেরে ১৩ ম্যাচ নিষিদ্ধ হলেন সেই আর্জেন্টাইন গোলরক্ষক

    এপ্রিল 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.