Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, আগস্ট 6, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে হারিয়ে শিরোপা নিউজিল্যান্ডের
    খেলা

    ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে হারিয়ে শিরোপা নিউজিল্যান্ডের

    এফ. আর. ইমরানফেব্রুয়ারি 15, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় সিরিজে দাপুটে পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে শিরোপা জিতেছে নিউজিল্যান্ড। ফাইনালে স্বাগতিকদের ৫ উইকেটে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে কেন উইলিয়ামসনের দল।

    শুক্রবার অনুষ্ঠিত ফাইনালে প্রথমে ব্যাট করে ২৪২ রানে অলআউট হয় পাকিস্তান। কিউই পেসার ও’রর্কির দুর্দান্ত বোলিংয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। শেষ পর্যন্ত মোহাম্মদ রিজওয়ান, সালমান আঘা ও তাঈব তাহিরের ফিফটিসুলভ ইনিংসে প্রতিদ্বন্দ্বিতার পুঁজি পায় দলটি।

    জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের শুরুটা ভালোই ছিল। ওপেনার ডেভন কনওয়ে ৪৮ রান করেন, অধিনায়ক উইলিয়ামসন যোগ করেন ৩৪ রান। এরপর ড্যারেল মিশেল (৫৭) ও টম ল্যাথামের (৫৬) কার্যকরী ইনিংসে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় ব্ল্যাক ক্যাপসরা। গ্লেন ফিলিপস ২০ রানের গুরুত্বপূর্ণ ক্যামিও খেলেন।

    বল হাতে নিউজিল্যান্ডের হয়ে ও’রর্কি ৪৩ রানে ৪ উইকেট শিকার করেন। মাইকেল ব্রেসওয়েল ও মিচেল স্যান্টনার নেন দুটি করে উইকেট। এই জয়ের মাধ্যমে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যতম ফেভারিট হিসেবে নিজেদের অবস্থান শক্তিশালী করল নিউজিল্যান্ড।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    খেলা

    মাদ্রিদের দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য ৮০ হাজার ইউরো সহায়তা মেসির

    আগস্ট 5, 2026
    খেলা

    বাংলাদেশের দাবায় নতুন ইতিহাসের হাতছানি, গ্র্যান্ডমাস্টার নর্মের দ্বারপ্রান্তে মনন

    আগস্ট 1, 2026
    খেলা

    আর্জেন্টিনার বিপক্ষে এম্বোলোর লাল কার্ড ছিল ভুল, জানাল আইএফএবি

    জুলাই 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.