আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে লড়াইয়ের জন্য ৩৩ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। দলে ফিরেছেন তারকা ফরোয়ার্ড লিওনেল মেসি, তবে ইনজুরির কারণে নেই ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ।
আগামী ২২ মার্চ উরুগুয়ের বিপক্ষে প্রতিপক্ষের মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর ২৬ মার্চ নিজেদের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে লড়বে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। গুরুত্বপূর্ণ এই দুই ম্যাচের জন্য স্কালোনি পূর্ণ শক্তির স্কোয়াড গড়েছেন।
দলে নতুন মুখ-
আর্জেন্টিনার স্কোয়াডে বড় কোনো চমক নেই। তবে কয়েকজন তরুণ ফুটবলার ডাক পেয়েছেন। ইতালিয়ান ক্লাব কোমো ১৯০৭ থেকে দলে জায়গা পেয়েছেন ম্যাক্সিম পেরোনে ও নিকোলাস পাজ। এছাড়া বায়ার লেভারকুসেনের এজিকিয়েল পালাসিওস, ম্যানচেস্টার সিটির ক্লদিও এচেভেরি এবং বোলোনিয়ার সান্তিয়াগো কাস্ত্রো স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন।
আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াড-
গোলরক্ষক:
এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ।
ডিফেন্ডার:
নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, জার্মান পেজ্জেলা, লেওনার্দো বালেরদি, হুয়ান ফয়েথ, নিকোলাস ওটামেন্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, ফ্রান্সিসকো ওর্তেগা।
মিডফিল্ডার:
লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, এজিকিয়েল পালাসিওস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, জিওভানি লো সেলসো, ম্যাক্সিমো পেরোনে, হুলিয়ানো সিমিওনে, বেঞ্জামিন ডোমিঙ্গেজ, থিয়াগো আলমাদা।
ফরোয়ার্ড:
লিওনেল মেসি, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গনজালেজ, নিকোলাস পাজ, ক্লাদিও এচেভেরি, পাওলো দিবালা, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, সান্তিয়াগো কাস্ত্রো, অ্যাঞ্জেল কোরেয়া।
বিশ্বকাপজয়ী কোচ স্কালোনির নেতৃত্বে আর্জেন্টিনা বাছাইপর্বে নিজেদের শক্তিমত্তা ধরে রাখতে কতটা সফল হয়, সেটাই এখন দেখার অপেক্ষা।

