বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান ও অভিজ্ঞ উইকেট কিপার মুশফিকুর রহিম আনুষ্ঠানিকভাবে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি তাঁর ১৯ বছরের ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন।
ওয়ানডেতে মুশফিকের পরিসংখ্যান-
- ম্যাচ সংখ্যা: ২৭৪ (বাংলাদেশের হয়ে সর্বোচ্চ)
- মোট রান: ৭৭৯৫
- গড়: ৩৬.৪২
- স্ট্রাইক রেট: ৭৯.৭০
- সেঞ্চুরি: ৯
- হাফ-সেঞ্চুরি: ৪৯
- সর্বোচ্চ ইনিংস: ১৪৪ (শ্রীলঙ্কার বিপক্ষে, ২০১৮ এশিয়া কাপ)
ওয়ানডে ক্রিকেটে একমাত্র বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ৯৯ রানে আউট হওয়া
সবচেয়ে বেশি রান সংগ্রাহকদের তালিকায়: তামিম ইকবালের (৮৩৫৭) পর দ্বিতীয়
সর্বোচ্চ ছক্কা হাঁকানোদের মধ্যে অবস্থান: ১০০ ছক্কা নিয়ে তৃতীয় (মাহমুদউল্লাহ ১০৭, তামিম ১০৩)
উইকেট কিপার মুশফিকুর রহিম এর অনন্য কীর্তি-
- মোট ডিসমিসাল: ২৯৭ (বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ, বিশ্বে পঞ্চম)
- ক্যাচ: ২৪১
- স্টাম্পিং: ৫৬
- এক ম্যাচে সর্বোচ্চ ৫ ডিসমিসাল দুইবার (বাংলাদেশের রেকর্ড)
স্মরণীয় মুহূর্ত ও দলের সাফল্যে ভূমিকা-
মুশফিকের ৯টি ওয়ানডে সেঞ্চুরির মধ্যে ৪টি দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ২০১৮ এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে তাঁর ১৪৪ রানের ইনিংস এখনো বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা পারফরম্যান্স হিসেবে বিবেচিত হয়। এছাড়া, পাকিস্তানের বিপক্ষে ২০১৮ এশিয়া কাপে ৯৯ রানে আউট হলেও সেই ম্যাচে বাংলাদেশ জয় পায় এবং মুশফিক ম্যাচসেরা হন।
১৯ বছরের ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি-
২০০৬ সালে জাতীয় দলে অভিষেকের পর থেকে মুশফিক ছিলেন বাংলাদেশ দলের নির্ভরযোগ্য সদস্য। প্রায় দুই দশকের ক্যারিয়ারে তিনি অসংখ্য ম্যাচে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। টেস্ট ক্রিকেটে এখনো খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেও, টি-টোয়েন্টি থেকে ২০২২ সালে অবসর নেওয়ার পর এবার ওয়ানডে থেকেও বিদায় নিলেন এই অভিজ্ঞ ক্রিকেটার।


