Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, আগস্ট 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ১৮ বছরের ক্যারিয়ারে মাহমুদউল্লাহর কীর্তির ঝুলি ভরা
    খেলা

    ১৮ বছরের ক্যারিয়ারে মাহমুদউল্লাহর কীর্তির ঝুলি ভরা

    এফ. আর. ইমরানUpdated:মার্চ 14, 2025মার্চ 13, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেকের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। দীর্ঘ ১৮ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিকেই শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন বলে জানিয়েছেন তিনি। এ সময়ে তিন সংস্করণেই দ্যুতিময় পারফরম্যান্সে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য মুখ হিসেবে। মাহমুদউল্লাহর কীর্তির ঝুলিতে জমেছে একের পর এক রেকর্ড ও মাইলফলক।

    সেঞ্চুরির ব্যাটে মাহমুদউল্লাহ-

    • সবচেয়ে বেশি বয়সে আন্তর্জাতিক সেঞ্চুরি করা বাংলাদেশি ব্যাটার তিনি। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৭ বছর ২৬২ দিন বয়সে শতক হাঁকান।
    • বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪টি সেঞ্চুরি তাঁর, যেখানে সাকিব আল হাসান আছেন তিনটি নিয়ে দ্বিতীয় স্থানে।

    টেস্টেও মাহমুদউল্লাহর কীর্তির নজির-

    • ২০২১ সালে ক্যারিয়ারের শেষ টেস্টে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে অষ্টম ব্যাটসম্যান হিসেবে শেষ টেস্টে ১৫০ রানে অপরাজিত থাকার কীর্তি গড়েন তিনি। টেস্টে আট নম্বরে ব্যাট করে বাংলাদেশের সর্বোচ্চ রানের ইনিংস এটিই।
    • একই ম্যাচে তাসকিন আহমেদকে সঙ্গে নিয়ে নবম উইকেটে ১৯১ রানের জুটি গড়েন, যা টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।
    • অভিষেক টেস্টে ৫ উইকেট নেওয়া বাংলাদেশের তৃতীয় বোলার মাহমুদউল্লাহ। সে ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মোট ৮ উইকেট নেন, যা অভিষেকে দেশের দ্বিতীয় সেরা বোলিং (সোহাগ গাজী–৯ উইকেটের পর)।

    ওয়ানডেতেও আলো ছড়িয়েছেন-

    • ওয়ানডেতে ১ হাজার রান, ৫০ উইকেট ও ৫০ ক্যাচ—এই ‘ট্রিপল’ অর্জনে তাঁর সঙ্গী কেবল সাকিব আল হাসান।
    • ২০১১ সালে পাকিস্তানের বিপক্ষে ৪ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সবচেয়ে কম রানে ৩ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন।
    • সময়ের হিসাবে বাংলাদেশের হয়ে দ্বিতীয় দীর্ঘতম ওয়ানডে ক্যারিয়ার তাঁর (১৭ বছর ২১৪ দিন), শীর্ষে আছেন মুশফিকুর রহিম (১৮ বছর ২০২ দিন)।

    টি-টোয়েন্টির নির্ভরতা মাহমুদউল্লাহ-

    • আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৪১ ম্যাচ খেলার রেকর্ড তাঁর।
    • টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৭৭টি ছক্কা, এবং সামগ্রিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটে ২০০ ছক্কার মাইলফলক স্পর্শ করা একমাত্র বাংলাদেশি ক্রিকেটার তিনি (দ্বিতীয় সর্বোচ্চ তামিম ইকবালের ১৮৮)।

    নেতৃত্ব ও ফিল্ডিংয়েও শীর্ষে-

    • টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৪৩ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মাহমুদউল্লাহ।
    • আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ১৭১টি ক্যাচ তাঁর নামে। এর মধ্যে ওয়ানডেতে ৮২, টি-টোয়েন্টিতে ৫১ এবং টেস্টে ৩৮ ক্যাচ নিয়ে বাংলাদেশের ইতিহাসে তিন সংস্করণেই শীর্ষস্থান দখলে রেখেছেন।

    তিন সংস্করণে উপস্থিতির নিরিখে-

    • তিন ফরম্যাট মিলিয়ে ৪৩০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মাহমুদউল্লাহ। কেবল মুশফিকুর রহিম (৪৭০) ও সাকিব আল হাসান (৪৪৭) আছেন তাঁর ওপরে।

    চুপচাপ কাজ করে যাওয়া এই অলরাউন্ডার হয়তো বারবার শিরোনামে আসেনি কিন্তু মাঠে-মাঠে রেখে গেছেন অগণিত স্মরণীয় মুহূর্ত। মাহমুদউল্লাহর এই দীর্ঘ ও পরিপূর্ণ ক্যারিয়ার ক্রিকেটপ্রেমীদের মনে থাকবে অনুপ্রেরণার উৎস হয়ে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    খেলা

    মাদ্রিদের দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য ৮০ হাজার ইউরো সহায়তা মেসির

    আগস্ট 5, 2026
    খেলা

    বাংলাদেশের দাবায় নতুন ইতিহাসের হাতছানি, গ্র্যান্ডমাস্টার নর্মের দ্বারপ্রান্তে মনন

    আগস্ট 1, 2026
    খেলা

    আর্জেন্টিনার বিপক্ষে এম্বোলোর লাল কার্ড ছিল ভুল, জানাল আইএফএবি

    জুলাই 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.