Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, আগস্ট 5, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » শুভ জন্মদিন সাকিব আল হাসান
    খেলা

    শুভ জন্মদিন সাকিব আল হাসান

    এফ. আর. ইমরানমার্চ 24, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    শুভ জন্মদিন সাকিব আল হাসান

    আজ ২৪ মার্চ, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ৩৮তম জন্মদিন। তবে এবার জন্মদিনটি তিনি কাটাচ্ছেন দেশের বাইরে, যুক্তরাষ্ট্রে। নিউইয়র্কের লং আইল্যান্ডে পরিবারের সঙ্গে দিনটি উদ্‌যাপন করছেন সাবেক এই ক্রিকেটার। স্ত্রী-সন্তানদের সান্নিধ্যে নিরবচ্ছিন্ন সময় কাটানোর সুযোগ পেলেও জন্মদিনে তাঁকে ঘিরে থেকে যাচ্ছে আলোচনা ও বিতর্ক।

    সাম্প্রতিক সময়ে রাজনীতিতে সক্রিয় হয়ে পড়া সাকিবকে ঘিরে বিভক্ত হয়ে গেছে তাঁরই গড়া ভক্ত-সমর্থকের বিশাল ‘পরিবার’। সাত মাসের রাজনৈতিক পরিচয় তাঁকে দেশের ক্রিকেট থেকে কার্যত বিচ্ছিন্ন করে ফেলেছে। জাতীয় দলের বাইরে থাকা, বিসিবির সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়া, এমনকি একাধিক মামলার মুখোমুখি হওয়া- সব মিলিয়ে এক অনিশ্চয়তায় রয়েছেন এক সময়ের অধিনায়ক।

    এর মধ্যে আবার বিতর্ক উসকে দিয়েছে একটি বেটিং প্রতিষ্ঠানের প্রচারে তাঁর অংশগ্রহণ। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সেই প্রচার বার্তাকে কেন্দ্র করে সমালোচনার ঝড় উঠেছে। যদিও ক্রিকেট বোর্ডের সঙ্গে তাঁর আর আনুষ্ঠানিক চুক্তি নেই, তারপরও তাঁর দীর্ঘ ক্যারিয়ারে গড়ে তোলা বিশাল ভক্তগোষ্ঠীর একাংশ এতে হতাশা প্রকাশ করেছেন।

    এদিকে ক্রিকেটে তাঁর ভবিষ্যৎ নিয়েও জল্পনা অব্যাহত। গত নভেম্বরে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলতে না পারা এবং আসন্ন জিম্বাবুয়ে সিরিজে অনুপস্থিতি—সব মিলিয়ে প্রশ্ন উঠছে, সাকিব কি আদৌ জাতীয় দলের হয়ে শেষবারের মতো মাঠে নামতে পারবেন?

    তাঁর ভক্তরা এখনো আশায় বুক বেঁধে আছেন। দীর্ঘ ক্যারিয়ারে পারফরম্যান্স দিয়ে যেভাবে বারবার ফিরে এসেছেন সাকিব, এবারও তাঁরা এমন কোনো চমকের অপেক্ষায়।

    তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। রাজনৈতিক পরিচয়ের কারণে সৃষ্ট বিতর্ক, মামলার বোঝা এবং দেশের ক্রিকেট থেকে দূরে সরে যাওয়া মিলিয়ে সাকিব যেন নিজের গড়া সাম্রাজ্যেই পরবাসী হয়ে পড়েছেন।

    তবু জন্মদিনে ভক্তদের অনেকের কাছেই সাকিব এখনো সেই একই ব্যক্তিত্ব- যার ক্রিকেটীয় অবদান ভুলে যাওয়া সম্ভব নয়। একজন তরুণ ভলান্টিয়ারের কথায় যেমন উঠে আসে, “আমি কখনো ইমরান খানের খেলা দেখিনি কিন্তু তাঁকে মনে হয় হিরো। আমাদের দেশে যেমন সাকিব আল হাসান।”

    প্রশ্ন রয়ে যায়- ভৌগোলিকভাবে দূরে থেকেও কি সাকিব সেই বৃহৎ ‘পরিবারের’ সদস্য হয়ে আছেন, যারা তাঁকে ভালোবাসে, কখনো বা কড়া সমালোচনা করে, কিন্তু শেষ পর্যন্ত তাকে ছেড়ে যায় না?

    নিউইয়র্কের আরামদায়ক পরিবেশে জন্মদিনে সাকিব হয়তো নিজের মতো করে সময় কাটাচ্ছেন। তবে তাঁর অনুপস্থিতিতে জন্মদিন ঘিরে আলোচনার কেন্দ্রে ফিরে এসেছে সেই পুরোনো প্রশ্ন- সাকিব কি শুধুই একজন ক্রিকেটার, নাকি সময়ের বিচারে একজন ব্যতিক্রমী চরিত্র, যাঁকে ছুঁয়ে আছে মাঠের পারফরম্যান্স ও মাঠের বাইরের দ্বন্দ্ব- দুয়েরই ছায়া?

    সাকিব, এই জন্মদিনে আপনি কি নিজেকেই প্রশ্ন করছেন না- এত দূরে থেকেও কি এখনো আছেন সেই বিশাল পরিবারের অন্তরঙ্গ কোনো অংশে?

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    খেলা

    মাদ্রিদের দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য ৮০ হাজার ইউরো সহায়তা মেসির

    আগস্ট 5, 2026
    খেলা

    বাংলাদেশের দাবায় নতুন ইতিহাসের হাতছানি, গ্র্যান্ডমাস্টার নর্মের দ্বারপ্রান্তে মনন

    আগস্ট 1, 2026
    খেলা

    আর্জেন্টিনার বিপক্ষে এম্বোলোর লাল কার্ড ছিল ভুল, জানাল আইএফএবি

    জুলাই 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.