Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, মে 4, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » চোটে ভুগছেন তাসকিন
    খেলা

    চোটে ভুগছেন তাসকিন

    এফ. আর. ইমরানএপ্রিল 10, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    তাসকিন আহমেদ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন তাসকিন আহমেদ। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষিত ১৫ সদস্যের দলে নেই এই ডানহাতি পেসার। চোট নিয়ে দীর্ঘদিন লড়াই করছেন তিনি, এবার সেই পুনর্বাসন প্রক্রিয়া এগিয়ে নিতে বিদেশে পাঠানোর বিষয়টি বিবেচনায় নিচ্ছে বোর্ড।

    বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বলেন, তাসকিনের চিকিৎসা আমরা চালিয়ে যাচ্ছি। প্রয়োজনে বিদেশে পাঠানোর কথাও ভাবছি। যদি ভালো কোনো সম্ভাবনা দেখি, তাহলে তাকে বিদেশে পাঠানো হতে পারে।

    সম্প্রতি তার বাঁ পায়ের গোড়ালিতে হাড়ের অস্বাভাবিক বৃদ্ধি ধরা পড়ে, যা দীর্ঘ সময় ধরেই ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের ইনজুরি পুরোপুরি নিরাময়যোগ্য নয় বলেই জানালেন দেবাশীষ, এটা এমন একটা সমস্যা, যা পুরোপুরি নিরাময় সম্ভব না। ব্যথা কখনও থাকবে, কখনও থাকবে না- এটি ম্যানেজ করেই খেলতে হবে।

    তাসকিনের পুরোনো কাঁধের ইনজুরির অভিজ্ঞতার কথা টেনে তিনি বলেন, তখন ইংল্যান্ডে পাঠানো হয়েছিল। অস্ত্রোপচারের পরামর্শ এলেও আমরা রিহ্যাব ও চিকিৎসা দিয়েই তাকে ফিরিয়ে এনেছিলাম। এবারও হয়তো তেমন পরিকল্পনা নেওয়া হতে পারে।

    তবে অস্ত্রোপচারের ঝুঁকি এই পরিস্থিতিতে বেশি বলেও মন্তব্য করেন বিসিবির চিকিৎসক, এই চোটে অপারেশন করলে খেলার ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে পড়ে। তাই আমরা আপাতত অপারেশন এড়িয়ে চলার পথেই আছি।

    সব মিলিয়ে এখন বিসিবির সিদ্ধান্তের দিকে তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা। বিদেশে চিকিৎসা নিলে তাসকিন কত দ্রুত সেরে উঠবেন এবং মাঠে ফিরবেন- এটাই এখন বড় প্রশ্ন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    খেলা

    টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান দল

    মে 3, 2026
    খেলা

    ঝুম বৃষ্টিতে থেমে গেল ম্যাচ, চাপে বাংলাদেশ

    মে 2, 2026
    খেলা

    ঘুষি মেরে ১৩ ম্যাচ নিষিদ্ধ হলেন সেই আর্জেন্টাইন গোলরক্ষক

    এপ্রিল 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.