Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, আগস্ট 3, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ১৯ বছর পর ওয়ানডেতে তলানিতে বাংলাদেশ
    খেলা

    ১৯ বছর পর ওয়ানডেতে তলানিতে বাংলাদেশ

    সিভি ডেস্কUpdated:মে 6, 2025মে 6, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    নতুন আইসিসি র‍্যাংকিংয়ে ওয়ানডে ক্রিকেটে বড় ধাক্কা খেল বাংলাদেশ। এক ধাপ পিছিয়ে এখন দলটির অবস্থান দশম। ২০০৬ সালের পর এই প্রথম এমন হতাশাজনক অবস্থানে নামল লাল-সবুজের দল। তখন এই জায়গায় ওঠা ছিল সাফল্য। কিন্তু এবার সেটা কোনো অর্জন নয় বরং অশনিসংকেত।

    যে ফরম্যাটে সবচেয়ে বেশি সাফল্য ছিল, সেই ওয়ানডেতে এখন ধসে পড়ছে বাংলাদেশ। এক সময় এই ফরম্যাটকে নিজেদের ‘সুবিধার জায়গা’ বলা হতো। অথচ এখন সেখানে রীতিমতো ধুঁকছে দল। নতুন র‍্যাংকিং যেন সেই বাস্তবতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।

    অন্যদিকে মাঠে ক্রিকেটে চলছে চরম ব্যস্ততা। শ্রীলঙ্কায় খেলছে অনূর্ধ্ব-১৯ দল, রাজশাহীতে ইমার্জিং দল, আর সিলেটে মাঠে আছে ‘এ’ দল। জাতীয় দলও প্রস্তুত হচ্ছে। চলতি মাসে দুটি সফরে খেলবে সাতটি টি-টোয়েন্টি ম্যাচ। মিরপুরে শুরু হয়েছে প্রস্তুতি ক্যাম্প। এমন সময়েই এলো হতাশাজনক খবর।

    আইসিসির হালনাগাদ র‍্যাংকিং অনুযায়ী, গত এক বছরে মে থেকে মে পর্যন্ত বাংলাদেশ খেলেছে মাত্র ছয়টি ওয়ানডে ম্যাচ। যার মধ্যে জয় এসেছে একটিতেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে দল। তাতেই হারিয়েছে চারটি রেটিং পয়েন্ট। এখন রেটিং দাঁড়িয়েছে ৭৬। বিপরীতে, ওয়েস্ট ইন্ডিজ পয়েন্ট বাড়িয়ে ৮৩ নিয়ে উঠে গেছে নবম স্থানে।

    বাংলাদেশ মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেছিল বটে, তবে সেটা র‍্যাংকিংয়ে ধরা হয়নি। কারণ, আইসিসি হিসাব করেছে মে মাস থেকে। ফলে জয়ও কোনো কাজে আসেনি।

    ওয়ানডে র‍্যাংকিংয়ে এখন বাংলাদেশ আছে একেবারে নিচের দিকে। ২০ দলের তালিকায় যারা বাংলাদেশের নিচে আছে, তারা কেউই শক্ত প্রতিপক্ষ নয়। ফলে বাস্তবতা একটাই—ওয়ানডেতে বাংলাদেশ তলানিতে।

    ২০২২ সালে দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে হারিয়ে ছয়ে উঠেছিল বাংলাদেশ। এর আগে ২০১৭ সালেও ছিল একই অবস্থানে। এরপর নেমে এসেছে সাত, আট, নয় নম্বরে। তবে ২০০৬ সালের পর দশম স্থানে নামার ঘটনা এবারই প্রথম। কয়েক বছর ধরেই পারফরম্যান্সে অবনতি হচ্ছিল। এবার সেটিই র‍্যাংকিংয়ে স্পষ্ট হয়ে ধরা পড়ল।

    তবে সুখবর হলো, টেস্ট আর টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে এখনও আগের অবস্থানে রয়েছে বাংলাদেশ। টেস্টে রেটিং ৬২, আর টি-টোয়েন্টিতে ২২৫—দুই ক্ষেত্রেই নবম স্থানে দল।

    আইসিসির হালনাগাদ র‍্যাংকিং অনুযায়ী, মে ২০২৪ পর্যন্ত হওয়া সব ম্যাচের গুরুত্ব ১০০ শতাংশ ধরা হয়েছে। আগের দুই বছরের ম্যাচের গুরুত্ব রাখা হয়েছে ৫০ শতাংশ। এরই প্রভাব পড়েছে র‍্যাংকিংয়ে।

    এদিকে ওয়ানডে ও টি-টোয়েন্টির শীর্ষে এখন ভারত। টেস্টে সবার ওপরে অস্ট্রেলিয়া। বড় উত্থান ঘটেছে ইংল্যান্ডের। তারা ভারত ও দক্ষিণ আফ্রিকাকে টপকে এখন টেস্টে দ্বিতীয় স্থানে। তিন ফরম্যাটেই উন্নতি করেছে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা।

    আর বাংলাদেশ? একসময়কার গর্বের জায়গায় এখন সবচেয়ে বেশি সংকটে। ওয়ানডেতে হারানো সেই শক্তি আর আত্মবিশ্বাস ফিরে পেতে কতটা সময় লাগবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    খেলা

    বাংলাদেশের দাবায় নতুন ইতিহাসের হাতছানি, গ্র্যান্ডমাস্টার নর্মের দ্বারপ্রান্তে মনন

    আগস্ট 1, 2026
    খেলা

    আর্জেন্টিনার বিপক্ষে এম্বোলোর লাল কার্ড ছিল ভুল, জানাল আইএফএবি

    জুলাই 28, 2026
    খেলা

    অক্টোবরে কলকাতায় খেলতে পারে ব্রাজিল

    জুলাই 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.