Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, মে 4, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » রাজার রোমাঞ্চকর ২৪ ঘণ্টা!
    খেলা

    রাজার রোমাঞ্চকর ২৪ ঘণ্টা!

    এফ. আর. ইমরানমে 26, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ফাইনাল জেতানোর পর সিকান্দার রাজাকে কাঁধে তুলে দেন এক সতীর্থ। ছবি: এএফপি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    শনিবার সন্ধ্যায় ছিলেন নটিংহামে। ইংল্যান্ড-জিম্বাবুয়ে এক টেস্ট সিরিজের তৃতীয় দিন সেটা। ম্যাচ চার দিনের হলেও তৃতীয় দিনেই ইনিংস ব্যবধানে হেরে বসে জিম্বাবুয়ে। আর এখান থেকেই শুরু হয় সিকান্দার রাজার জীবনের উত্তেজনাপূর্ণ ২৪ ঘণ্টার, যেখানে আছে একের পর এক গাড়ি ও বিমানযাত্রা, ইংল্যান্ড থেকে সংযুক্ত আরব আমিরাতের দু’টি শহর ঘুরে পাকিস্তানে গমন আর টসের ১০ মিনিট আগে পিএসএল-ফাইনালে প্রবেশ।

    যে ঘটনার বর্ণনায় রাজা বলেছেন, “ডিনার করেছি বার্মিংহামে, সকালের নাশতা দুবাইয়ে, আবুধাবিতে লাঞ্চ আর পাকিস্তানে রাতের খাবার”।

    নটিংহামের ট্রেন্টব্রিজে জিম্বাবুয়ের হয়ে টেস্ট খেলা শেষে রাজার রোমাঞ্চকর যাত্রা শুরু। লাহোরে দ্রুত পৌঁছানোর জন্য প্রথমে এক বন্ধুর গাড়িতে করে পৌঁছান কাছের বার্মিংহাম বিমানবন্দরে। বিজনেস শ্রেণির টিকিট ছিল না। ইকোনমি টিকিট নিয়েই রাজা দুবাইয়ের ফ্লাইটে চড়ে বসেন।

    দুবাইয়ে নেমে গাড়িতে রওনা হন আবুধাবির দিকে। কারণ সেখান থেকেই লাহোরের বিমান আগে পাওয়া যাবে। এরপর আবুধাবি থেকে রওনা দিয়ে লাহোর বিমানবন্দরে নামার পর আবার স্টেডিয়ামের উদ্দেশে গাড়িতে যাত্রা। রাজা যখন গাদ্দাফি স্টেডিয়ামের পথে, তখন টস করতে নেমে লাহোর অধিনায়ক শাহিন আফ্রিদি জানান, একাদশে আছেন রাজা।

    সময়মতো পৌঁছাতে পারবেন কি না, এই সংশয়ে লাহোর দু’টি একাদশ প্রস্তুত করে রেখেছিল। একটি রাজার নামসহ, আরেকটি তাঁকে বাদ দিয়ে সাকিব আল হাসানের নাম দিয়ে। শেষ পর্যন্ত রাজার স্টেডিয়ামের কাছাকাছি পৌঁছে যাওয়ায় তাঁকেই দলে রাখে লাহোর।

    নটিংহাম থেকে লাহোর স্টেডিয়াম পর্যন্ত গাড়ি আর বিমানে দৌড়ঝাঁপের ঘটনা ম্যাচ শেষে রাজার মুখে উঠে এসেছে এভাবে- “(টেস্টে) পরশু (শুক্রবার) ২৫ ওভার বোলিং করেছি। গতকাল (শনিবার) ২০ ওভার ব্যাটিং করেছি। এরপর ডিনার করেছি বার্মিংহামে, সকালের নাশতা দুবাইয়ে। গাড়ি ড্রাইভ করে আবুধাবি পৌঁছে করেছি লাঞ্চ। এরপরের ফ্লাইটে এসে পাকিস্তানে এসে ডিনার। আমার মনে হয় পেশাদার ক্রিকেটারদের জীবন এমনই। আর আমি এমন একটি জীবনের অংশ হতে পেরে সত্যিই নিজেকে ধন্য ও সৌভাগ্যবান মনে করি”।

    জিম্বাবুয়ের ক্রিকেটার হিসেবে পরিচিত হলেও রাজার জন্ম পাকিস্তানেই। পাঞ্জাবের শিয়ালকোটে বেড়ে ওঠা রাজা এবারের পিএসএলে শুরু থেকেই লাহোর দলে ছিলেন। তবে জিম্বাবুয়ে দলের ইংল্যান্ড সফর থাকায় চলে গিয়েছিলেন সেখানে। রাজা নেই বলে বাংলাদেশের মেহেদী হাসান মিরাজকে বিকল্প খেলোয়াড় হিসেবে দলে নিয়েছিল লাহোর। যদিও গতকালের ফাইনালসহ কোনো ম্যাচেই মিরাজ একাদশে ছিলেন না।

    তবে রাজাকে ফিরে পাওয়াটা যে লাহোরের জন্য কতটা কাজে লেগেছে, সেটা ফাইনালের শেষ দিকেই বোঝা গেছে। কোয়েটা গ্লাডিয়েটর্সের ২০১ রান তাড়ায় রাজা যখন ব্যাটিংয়ে নামেন, দলের তখনো ২০ বলে ৫৭ রান দরকার। মোহাম্মদ আমিরকে প্রথম বলে চার আর পরের বলে ছক্কা মেরে ম্যাচের আবহই বদলে দেন রাজা। শেষ তিন বলে যখন আট রান দরকার, তখন ফাহিম আশরাফের চতুর্থ বলে ছক্কা আর পঞ্চম বলে চার মেরে দলকে পৌঁছে দেন জয়ের শিখরে।

    পুরো লাহোর দল ৭ বলে ২২ রান করা রাজাকে ঘিরে উল্লাস করতে করতে কাঁধেই তুলে ফেলে। ম্যাচের পর রাজা বলেন, “আমি এখানে একটা দায়িত্ব পালন করতে এসেছি। খোদা না করুন, যদি আমরা ম্যাচটা হেরেও যাই, অন্তত আমার মন বুঝবে যে আমি আমার দলের সঙ্গে ছিলাম। আমি জানি, লাহোর খুব করে আমাকে এখানে চেয়েছে। শেষ ২৪ থেকে ৩৬ ঘণ্টায় আমাকে এখানে আনতে মালিক এবং অধিনায়কেরা যেভাবে চেষ্টা করেছেন, সেটা বললে অবিশ্বাস্য শোনাবে”।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    খেলা

    টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান দল

    মে 3, 2026
    খেলা

    ঝুম বৃষ্টিতে থেমে গেল ম্যাচ, চাপে বাংলাদেশ

    মে 2, 2026
    খেলা

    ঘুষি মেরে ১৩ ম্যাচ নিষিদ্ধ হলেন সেই আর্জেন্টাইন গোলরক্ষক

    এপ্রিল 30, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.