Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, এপ্রিল 11, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আক্রমণাত্মক পাকিস্তানের মুখোমুখি আত্মবিশ্বাসী বাংলাদেশ
    খেলা

    আক্রমণাত্মক পাকিস্তানের মুখোমুখি আত্মবিশ্বাসী বাংলাদেশ

    এফ. আর. ইমরানমে 28, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: বিসিবি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    টি-টোয়েন্টি সিরিজ-

    আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রাত ৯টায় মাঠে নামবে দুই দল। একদিকে আক্রমণাত্মক ক্রিকেটের বার্তা দিয়ে রেখেছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা। অন্যদিকে টাইগার অধিনায়ক লিটন দাস জানিয়ে দিয়েছেন আত্মবিশ্বাসের কথা- পুরোনো ভুল শুধরে ঘুরে দাঁড়াতে প্রস্তুত বাংলাদেশ।

    পাকিস্তানের আক্রমণাত্মক বার্তা-

    সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে তিনটি বিষয় স্পষ্ট করেছেন পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক সালমান:
    ১. আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে,
    ২. ভয় পেয়ে কিছু করা যাবে না,
    ৩. তবে উল্টাপাল্টা সিদ্ধান্ত নয়।

    পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এ দুর্দান্ত ফর্মে থাকা ব্যাটারদের নিয়ে আত্মবিশ্বাসী তিনি। ফারহান, ফখর জামান ও মোহাম্মদ নাওয়াজ- তিনজনই দেড়শ স্ট্রাইক রেটের ওপর ব্যাট করেছেন। সেই ফর্ম এবার জাতীয় দলে টানতে চান সালমান। তার কথায়, “আমরা যে আক্রমণাত্মক ক্রিকেটের ধরন আয়ত্ত করেছি, সেটা ধরে রাখতে চাই। ভয়ডরহীন ক্রিকেট খেলব, তবে বোকামি করব না।”

    তবে বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না পাকিস্তান অধিনায়ক। “আন্তর্জাতিক ক্রিকেটে কোনো সিরিজই সহজ নয়। বাংলাদেশ খুবই দক্ষ দল” বলে জানায় তিনি।

    বাংলাদেশের আত্মবিশ্বাস ও আত্মসমালোচনা-

    বাংলাদেশের অধিনায়ক লিটন দাস সরাসরি স্বীকার করেছেন, দল এখনো তাদের সেরা ক্রিকেট খেলছে না। তবে তিনি আশাবাদী যে এই সিরিজ থেকে তারা ঘুরে দাঁড়াতে পারবে। “আমাদের বিশ্বাস আছে, আমরা পৃথিবীর যেকোনো দলকে হারাতে পারি। তবে এখন ভালো খেলছি না। পুরোনো ভুল শুধরে সামনে কীভাবে ভালো খেলব, সেটাই ভাবছি” বলে জানায় লিটন।

    গত সিরিজে আমিরাতের বিপক্ষে খারাপ পারফরম্যান্সের পর থেকেই চাপের মুখে রয়েছে বাংলাদেশ। তবে লিটন সেই অতীত ঝেড়ে ফেলে নতুন করে শুরু করতে চান। “শেষ সিরিজটিতে আমরা সন্তোষজনকভাবে খেলতে পারিনি। এটা নতুন সিরিজ, নতুন চ্যালেঞ্জ। আমরা জানি, কোথায় কী ভুল করেছি। এবার সেই ভুল যেন না হয়- সেটাই লক্ষ্য” বলেছেন টাইগার অধিনায়ক।

    সিরিজ সূচি ও প্রেক্ষাপট-

    টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ এই সিরিজে দুই দলই নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে চায়। আজ শুরু হওয়া সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩০ মে ও ১ জুন।

    বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার মুখোমুখি পরিসংখ্যান বলছে, পাকিস্তান এই ফরম্যাটে অনেক এগিয়ে। তবে সাম্প্রতিক ফর্ম এবং তরুণদের পারফরম্যান্সের ওপর ভরসা করে বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর আশায় বুক বাঁধছে।


    সালমানের নেতৃত্বে আক্রমণাত্মক মানসিকতা নিয়ে নামবে পাকিস্তান। আর লিটনের নেতৃত্বে আত্মবিশ্বাস ও ভুল শুধরানোর সংকল্প নিয়ে মাঠে নামবে টাইগাররা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ রাত ৯টায় শুরু হবে সেই উত্তেজনাকর কুড়ি ওভারের লড়াই- যেখানে মুখোমুখি হবে আত্মবিশ্বাস বনাম আক্রমণাত্মক আগ্রাসন।

    সিরিজে এগিয়ে যাওয়ার পথে আজকের ম্যাচই হয়ে উঠতে পারে দিক নির্ধারণকারী। ক্রিকেটপ্রেমীরা তাই অপেক্ষা করছেন এক হাইভোল্টেজ সংঘর্ষের; যেখানে রানের বৃষ্টি ও কৌশলের লড়াই একসঙ্গে দেখা যাবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    খেলা

    নিউজিল্যান্ড সিরিজের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

    এপ্রিল 11, 2026
    খেলা

    আন্তর্জাতিক মঞ্চে তিন ক্যাটাগরিতে ৫টি স্বর্ণপদক জিতল বাংলাদেশ

    এপ্রিল 9, 2026
    খেলা

    সভাপতি হয়েও বিসিবি নির্বাচনে লড়তে পারবেন তামিম

    এপ্রিল 8, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.