Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, এপ্রিল 11, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ২০২৫ ক্লাব বিশ্বকাপের আগে জমজমাট ট্রান্সফার মার্কেট
    খেলা

    ২০২৫ ক্লাব বিশ্বকাপের আগে জমজমাট ট্রান্সফার মার্কেট

    সিভি ডেস্কUpdated:জুন 12, 2025জুন 12, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপ ঘিরে বিশ্ব ফুটবলে নতুন করে শুরু হয়েছে দলবদলের জোয়ার। আসন্ন এই প্রতিযোগিতা আয়োজন করা হবে যুক্তরাষ্ট্রে, যেখানে অংশগ্রহণকারী দলগুলোকে প্রস্তুতির সুবিধা দিতে ফিফা চালু করেছে একটি বিশেষ ট্রান্সফার উইন্ডো। ১ জুন থেকে ১০ জুন পর্যন্ত চলা এই দশ দিনের বিশেষ উইন্ডোতে শুধুমাত্র বিশ্বকাপে অংশ নেওয়া ক্লাবগুলোই নয়, তাদের লিগে থাকা অন্য ক্লাবগুলোও খেলোয়াড় কিনতে পেরেছে।

    ফিফার এমন ব্যতিক্রমধর্মী সিদ্ধান্তের ফলে জুনের শুরুতেই ইউরোপিয়ান ট্রান্সফার মার্কেটে চলে এসেছে উত্তেজনা। মূল ট্রান্সফার উইন্ডো যেটি শুরু হবে ১৬ জুন, তার আগেই বড় বড় ক্লাবগুলো নামছে আক্রমণাত্মকভাবে দলবদলের লড়াইয়ে। এরই মধ্যে সম্পন্ন হয়েছে বেশ কয়েকটি হাই-প্রোফাইল এবং ব্যয়বহুল চুক্তি।

    বিশেষ উইন্ডোর সবচেয়ে বড় চমক ছিল ম্যাথিউস কুনহাকে নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের রেকর্ড চুক্তি। উলভস থেকে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে দলে টানতে রেড ডেভিলসরা খরচ করেছে ৬২.৫ মিলিয়ন পাউন্ড। আক্রমণভাগে নতুন গতি আনতে তারা এই বড় অঙ্কের বিনিয়োগ করতে কোনো দ্বিধা দেখায়নি।

    রক্ষণভাগে ভবিষ্যতের ভিত্তি গড়ার লক্ষ্যে রিয়াল মাদ্রিদ ৫০ মিলিয়ন পাউন্ডে বোর্নমাউথ থেকে দলে নিয়েছে স্প্যানিশ ডিফেন্ডার ডিন হুইসেনকে। মাত্র এক মৌসুমেই নজর কেড়েছেন তিনি, যা তাঁকে পৌঁছে দিয়েছে বিশ্বের অন্যতম বড় ক্লাবে।

    ডর্টমুন্ডে এবার দেখা যাবে বেলিংহাম পরিবারের আরেক সদস্যকে। জুড বেলিংহামের ছোট ভাই জুব বেলিংহামকে ২৭.৯ মিলিয়ন পাউন্ডে সাইন করেছে জার্মান জায়ান্টরা। মিডফিল্ডার এই তরুণকে ঘিরে গড়ে উঠেছে অনেক প্রত্যাশা।

    ফরাসি ডিফেন্ডার জঁ-ক্লেয়ার তোডিবো এবার নিস থেকে স্থায়ীভাবে ওয়েস্টহ্যামে যোগ দিয়েছেন ৩২.৮ মিলিয়ন পাউন্ডে। ধারে খেলার পর নিজের সামর্থ্যের প্রমাণ দেওয়ায় তাকে স্থায়ীভাবে দলে নিয়েছে ইংলিশ ক্লাবটি।

    ম্যানচেস্টার সিটি এবার শুরুতেই দল পুনর্গঠনের রাস্তায় হেঁটেছে। প্রাথমিক উইন্ডোতেই তারা তিনটি চুক্তি সম্পন্ন করেছে—তিজজানি রেইন্ডার্স (৪৬.৫ মিলিয়ন), রায়ান চেরকি (৩০.৯ মিলিয়ন), এবং রায়ান আইত-নুরি (৩১.২ মিলিয়ন)। এই তিনজনই ক্লাব বিশ্বকাপে সিটির নতুন মুখ হিসেবে মাঠে দেখা যাবে। তিনটি চুক্তিতে ক্লাবটির মোট ব্যয় দাঁড়িয়েছে ১০৮.৬ মিলিয়ন পাউন্ড।

    এদিকে, প্রতি দলবদলে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা চেলসি এবারও ব্যতিক্রম নয়। ভবিষ্যতের পরিকল্পনায় চোখ রেখে ব্লুজরা এগিয়ে নিয়েছে দুটি গুরুত্বপূর্ণ চুক্তি। ইপ্সউইচ টাউন থেকে ৩০ মিলিয়ন পাউন্ডে দলে নিয়েছে তরুণ ইংলিশ ফরোয়ার্ড লিয়াম ডেলাপকে। অন্যদিকে, বহু আগেই ব্রাজিলিয়ান প্রতিভা এস্তেভাও উইলিয়ানের সঙ্গে চুক্তি করা হলেও এবার আনুষ্ঠানিকভাবে ২৮.৭ মিলিয়ন পাউন্ডে স্ট্যামফোর্ড ব্রিজে যুক্ত হচ্ছেন তিনি। মাত্র ১৭ বছর বয়সেই যিনি পরিচিত ‘নেক্সট নেইমার’ হিসেবে।

    লিভারপুলও বসে থাকেনি। ডাচ রাইট-ব্যাক জেরেমি ফ্রিমপংকে ২৯.৬ মিলিয়ন পাউন্ডে দলে টেনে ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের বিকল্প ও ভবিষ্যতের পরিকল্পনা নিশ্চিত করেছে তারা। যদিও ক্লাবটির প্রধান লক্ষ্য ফ্লোরিয়ান উইর্টজকে নিয়ে আলোচনা এখনো চলছে, তবে এখন পর্যন্ত একমাত্র নিশ্চিত চুক্তি ফ্রিমপংকেই রক্ষণভাগ পুনর্গঠনের প্রথম ধাপ হিসেবে বিবেচনা করছে লিভারপুল।

    সর্বোপরি, ১০ দিনের এই বিশেষ ট্রান্সফার উইন্ডো ইউরোপের শীর্ষ ক্লাবগুলোকে আগেভাগেই তাদের স্কোয়াড গুছিয়ে নেওয়ার সুযোগ করে দিয়েছে। ফলে মূল দলবদলের মৌসুম শুরু হওয়ার আগেই ফুটবল দুনিয়ায় তৈরি হয়েছে আলোচনার ঝড়, বাড়ছে উত্তেজনা। ২০২৫ সালের ক্লাব বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই তাই ফুটবলপ্রেমীদের সামনে উপভোগ করার মতো অনেক চমক রয়েছে, যেগুলোর শুরুটা হয়ে গেছে এই দলবদলের ঘূর্ণিপাকে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    খেলা

    নিউজিল্যান্ড সিরিজের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

    এপ্রিল 11, 2026
    খেলা

    আন্তর্জাতিক মঞ্চে তিন ক্যাটাগরিতে ৫টি স্বর্ণপদক জিতল বাংলাদেশ

    এপ্রিল 9, 2026
    খেলা

    সভাপতি হয়েও বিসিবি নির্বাচনে লড়তে পারবেন তামিম

    এপ্রিল 8, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.