Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, এপ্রিল 11, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়নের স্বাদ পেলো দক্ষিণ আফ্রিকা
    খেলা

    ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়নের স্বাদ পেলো দক্ষিণ আফ্রিকা

    হাসিব উজ জামানUpdated:জুন 15, 2025জুন 15, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়নের স্বাদ পেলো দক্ষিণ আফ্রিকা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা হলো ক্রিকেট। এই বিশ্ব ক্রিকেটে ‘চোকার’ তকমা পাওয়া এক দল দক্ষিণ আফ্রিকা। চাপে ভেঙে পড়ে বারবার স্বপ্ন ভঙ্গ হয়েছে প্রোটিয়াদের। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শেষ ২৪ বলে প্রয়োজন ছিল ২৬ রান, হাতে ৬ উইকেট। এমন সমীকরণও মেলাতে না পেরে শিরোপা হাতছাড়া করেছিল তারা। অবশেষে এবার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেলো দক্ষিণ আফ্রিকা।

    বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে চ্যম্পিয়ন বনে গেছে প্রোটিয়ারা। পুরো টেস্টে চাপ থাকলেও নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে ভরসা দিয়েছেন এইডেন মার্করাম। তার সেঞ্চুরিতেই চোকার তকমা ঘুচিয়ে সাদা পোশাকে বিশ্ব চ্যাম্পিয়ন হলো দক্ষিণ আফ্রিকা।

    ইংল্যান্ডের লর্ডসে অনুষ্ঠিত ফাইনালে তোপ দেখিয়েছেন দুই দলের পেসাররা। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে কাগিসো রাবাদা ও মার্কো জানসেনের বোলিং তোপে ২১২ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। বিউ ওয়েবস্টার করেন সর্বোচ্চ ৭২ রান। এছাড়া স্টিভেন স্মিথ করে ৬৬ রান। রাবাদা ৫টি ও জানসেন নেন ৩টি উইকেট।

    জবাবে ব্যাট করতে নেমে অজি পেসারদের তোপের মুখে পরে দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। ৩০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে তারা। তবে টেম্বা বাভুমা ও ডেভিড বেডিংহ্যামের ব্যাটে লড়াইয়ে ফেরে দক্ষিণ আফ্রিকা।

    তবে প্যাট কামিন্সের বোলিং তোপে ১৩৮ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। বাভুমা ৩৬ ও বেডিংহ্যাম করেন ৪৫ রান। কামিন্স ৬টি ও মিচেল স্টার্ক নেন ২টি উইকেট।

    ৭৪ রানে লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রোটিয়া পেসারদের তোপে মাত্র ২০৭ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। মিচেল স্টার্ক করেন সর্বোচ্চ ৫৮ রান। এছাড়া অ্যালেক্স ক্যারি করেন ৪৩ রান। রাবাদা ৪টি ও লুঙ্গি এনগিডি নেন ৩টি উইকেট।

    জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার লক্ষ্য দাঁড়ায় ২৮২ রান। এই লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার রায়ান রিকেলটনের উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। তবে উইয়ান মুলডার ও টেম্বা বাভুমাকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন মার্করাম।

    মুলডার ২৭ রান করে আউট হলেও সেঞ্চুরি তুলে নেন মার্করাম। অন্যদিকে ফিফটি তুলে নেন বাভুমা। শেষ দিকে আরও ৩ উইকেট হারালেও ৫ উইকেটের বড় জয় পায় দক্ষিণ আফ্রিকা।

    মার্করাম ১৩৬ ও বাভুমা করেন ৬৬ রান। এছাড়া বেডিংহ্যাম ২১ ও কাইল ভেরেন ৪ রানে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার পক্ষে মিচেল স্টার্ক নেন ৩টি উইকেট।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    খেলা

    নিউজিল্যান্ড সিরিজের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

    এপ্রিল 11, 2026
    খেলা

    আন্তর্জাতিক মঞ্চে তিন ক্যাটাগরিতে ৫টি স্বর্ণপদক জিতল বাংলাদেশ

    এপ্রিল 9, 2026
    খেলা

    সভাপতি হয়েও বিসিবি নির্বাচনে লড়তে পারবেন তামিম

    এপ্রিল 8, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.