Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, এপ্রিল 13, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে রাজশাহীতে
    খেলা

    আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে রাজশাহীতে

    হাসিব উজ জামানজুন 22, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে রাজশাহীতে
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ‍সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে আমিনুল ইসলাম বুলবুলকে। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে অন্যতম হচ্ছে—বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে বিসিবির অভিজ্ঞ পরিচালক মাহবুব আনামকে মনোনয়ন দেওয়া।

    বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস অর্জনের ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে নানা আয়োজনের অংশ হিসেবেই রোববার (২২ জুন) রাজশাহী স্টেডিয়াম পরিদর্শনে যান বিসিবি সভাপতি বুলবুল। তার সঙ্গে ছিলেন বিসিবি পরিচালক মাহবুব আনাম।

    সেখানে রাজশাহী স্টেডিয়ামে পুনরায় আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন প্রসঙ্গে মাহবুব আনাম বলেন—

    “রাজশাহীই প্রথম আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করেছিল। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপও হয়েছিল এখানে। তবে তারপর থেকে আর বড় কোনো ম্যাচ হয়নি। এবার ইমার্জিং দলের খেলা আয়োজন করেছি। আমরা চাচ্ছি খেলাটাকে ঢাকার বাইরে সব জায়গায় ছড়িয়ে দিতে।”

    আগামী বছর থেকেই রাজশাহীতে আবার আন্তর্জাতিক ক্রিকেট ও বিপিএলের ম্যাচ ফেরানোর লক্ষ্য বিসিবির। এ বিষয়ে মাহবুব আনাম জানান—

    “আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য স্টেডিয়ামে কিছু উন্নয়ন প্রয়োজন। আমরা ইতোমধ্যে এনএসসিকে (জাতীয় ক্রীড়া পরিষদ) প্রস্তাবনা দিয়েছি। আশা করছি, তারা বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনায় নেবে।”

    তিনি আরও বলেন—

    “পরিকাঠামো উন্নয়ন শেষ হলে আগামী বছরের মধ্যেই আমরা রাজশাহীতে আন্তর্জাতিক ম্যাচ অথবা বিপিএলের মতো বড় আয়োজন দেখতে পারব।”

    বিসিবির নতুন নেতৃত্বের এই সক্রিয়তা ও মাঠ পর্যায়ে উপস্থিতি স্থানীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করছে। রাজশাহীর মতো ঐতিহ্যবাহী মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার সম্ভাবনা দেশের ক্রিকেটকে আরও ছড়িয়ে দেওয়ার বড় পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    খেলা

    ‘আইপিএল বেশি সিনেমা, কম ক্রিকেট’—রুশোর বিস্ফোরক মন্তব্য

    এপ্রিল 12, 2026
    খেলা

    নিউজিল্যান্ড সিরিজের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

    এপ্রিল 11, 2026
    খেলা

    আন্তর্জাতিক মঞ্চে তিন ক্যাটাগরিতে ৫টি স্বর্ণপদক জিতল বাংলাদেশ

    এপ্রিল 9, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.