Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, আগস্ট 3, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নতুন চুক্তিতে প্রতিদিন ৭ কোটি টাকা পাবেন রোনালদো
    খেলা

    নতুন চুক্তিতে প্রতিদিন ৭ কোটি টাকা পাবেন রোনালদো

    হাসিব উজ জামানUpdated:জুন 27, 2025জুন 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    রোনালদো
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ফুটবল দুনিয়ার জীবন্ত কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও ইতিহাস গড়লেন। সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে তিনি স্বাক্ষর করেছেন নতুন এক দুই বছরের চুক্তি, যার মূল্য প্রায় ৫০০ মিলিয়ন পাউন্ড—যা এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বৃহৎ আর্থিক চুক্তি বলে মনে করা হচ্ছে।

    নতুন এই চুক্তি অনুযায়ী, রোনালদো প্রতি বছর আয় করবেন ১৭৮ মিলিয়ন পাউন্ড, যা দৈনিক হিসেবে দাঁড়ায় প্রায় ৪.৮ লাখ পাউন্ড।
    এছাড়া প্রথম বছরেই তিনি পাচ্ছেন ২৪.৫ মিলিয়ন পাউন্ড সাইনিং বোনাস, যা দ্বিতীয় বছরে বেড়ে দাঁড়াবে ৩৮ মিলিয়নে।
    তাকে ক্লাবের একটি অংশের মালিকানাও দেওয়া হয়েছে, যার মূল্য প্রায় ৩৩ মিলিয়ন পাউন্ড।
    সৌদি প্রো লিগে গোল্ডেন বুট বা লিগ জেতার মতো অর্জনের জন্যও রয়েছে বাড়তি বোনাস।

    সব মিলিয়ে দুই বছরে রোনালদোর সম্ভাব্য আয় পৌঁছাতে পারে ৪৯২ মিলিয়ন পাউন্ডে।

    নতুন চুক্তির পর সামাজিক মাধ্যমে রোনালদো লেখেন—

    “একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে। একই আবেগ, একই স্বপ্ন। চলুন, ইতিহাস গড়ি একসাথে।”

    অন্যদিকে, আল নাসর ক্লাব এক পোস্টে জানায়:

    “আল নাসর ক্লাব কোম্পানি আনুষ্ঠানিকভাবে রোনালদোর সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছে।”

    রোনালদো যখন ক্লাব ওয়ার্ল্ড কাপের আগে তার ভবিষ্যৎ নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি করেছিলেন, তখন গুঞ্জন ওঠে—তিনি হয়তো সৌদি আরব ছাড়তে পারেন।
    ইন্টার মায়ামি চেয়েছিল মেসি-রোনালদোকে একসঙ্গে খেলাতে। এমনকি ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স এবং সাবেক ফুটবলার মাইকেল ওবি মিকেল চেলসিকে রোনালদোকে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন।

    তবে সব কিছুকে পাশ কাটিয়ে রোনালদো শেষ পর্যন্ত সৌদি আরবেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

    রোনালদো বর্তমানে ক্লাব ও জাতীয় দল মিলে করেছেন ৯৩৮টি গোল। এখন তার চোখ ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলকে।
    ২০২২ সালের ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর তিনি যোগ দেন আল নাসরে। এ পর্যন্ত ক্লাবটির হয়ে তিনি করেছেন ৯৯টি গোল ১১১ ম্যাচে, শুধু গত মৌসুমেই করেন ৩৫ গোল এবং জেতেন গোল্ডেন বুট।

    চুক্তির ঘোষণার আগের দিনই আল নাসর বরখাস্ত করেছে কোচ স্টেফানো পিওলিকে।
    তার অধীনে ক্লাবটি শেষ মৌসুমে তৃতীয় স্থানে থেকে লিগ শেষ করে, চ্যাম্পিয়ন আল ইত্তিহাদের থেকে ১৩ পয়েন্ট পিছিয়ে।
    রোনালদো পিওলিকে বিদায় জানিয়ে লেখেন—“সব কিছুর জন্য ধন্যবাদ।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    খেলা

    বাংলাদেশের দাবায় নতুন ইতিহাসের হাতছানি, গ্র্যান্ডমাস্টার নর্মের দ্বারপ্রান্তে মনন

    আগস্ট 1, 2026
    খেলা

    আর্জেন্টিনার বিপক্ষে এম্বোলোর লাল কার্ড ছিল ভুল, জানাল আইএফএবি

    জুলাই 28, 2026
    খেলা

    অক্টোবরে কলকাতায় খেলতে পারে ব্রাজিল

    জুলাই 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    ভারতে বৃষ্টি-বন্যার তাণ্ডব, আসামে ৮৫ ও কেরালায় ১৫ জনের মৃত্যু

    আন্তর্জাতিক আগস্ট 3, 2026
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.