Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, এপ্রিল 11, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত শ্রীলঙ্কার
    খেলা

    টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত শ্রীলঙ্কার

    হাসিব উজ জামানUpdated:জুলাই 2, 2025জুলাই 2, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত শ্রীলঙ্কার
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    কলম্বোর রানা প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। এই ম্যাচ দিয়েই ওয়ানডে অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের নতুন যাত্রা শুরু হলো।

    টস ভাগ্য সহায় হয়নি বাংলাদেশ দলের। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিত আসালঙ্কা। প্রেমাদাসার উইকেট বরাবরই ব্যাটিং সহায়ক হিসেবে পরিচিত, যদিও ম্যাচ গড়ানোর সঙ্গে সঙ্গে স্পিনারদের জন্য বাড়তি সুবিধা তৈরি হয়—এমনটাই বলছেন বিশ্লেষকরা।

    এই ম্যাচে বাংলাদেশ দলে দুটি নতুন মুখের অভিষেক হয়েছে। উইকেটকিপার-ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন এবং বাঁহাতি স্পিনার তানভীর হোসেন প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা পেয়েছেন।

    টি-টোয়েন্টি অভিজ্ঞতায় দুজনেই ইতিমধ্যে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছেন। পারভেজ ইমন এখন পর্যন্ত ১২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অংশ নিয়ে ১৪০ স্ট্রাইকরেটে ২০০ রান করেছেন, যার মধ্যে রয়েছে একটি করে সেঞ্চুরি ও ফিফটি।
    অন্যদিকে, তানভীর হোসেন ছয়টি টি-টোয়েন্টি ম্যাচে ৮ ইকোনমিতে ৪ উইকেট নিয়েছেন।

    ম্যাচটি বাংলাদেশের জন্য শুধু একটি সিরিজের সূচনা নয়, বরং নতুন নেতৃত্ব, নতুন মুখ এবং ব্যর্থতা পেছনে ফেলে ঘুরে দাঁড়ানোর এক গুরুত্বপূর্ণ সুযোগও। তরুণদের নিয়ে গড়া এই দল কতটা সাহসী ক্রিকেট খেলতে পারে, সেদিকেই নজর এখন টাইগার ভক্তদের।

    বাংলাদেশের একাদশ:
    তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটকিপার), তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।

    শ্রীলঙ্কার একাদশ :
    পাথুম নিসাঙ্কা, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জনিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মিলান প্রিয়ানাথ রত্নায়েকে, মাহিশ থিকশানা, ঈশান মালিঙ্গা, অসিথা ফার্নান্দো।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    খেলা

    নিউজিল্যান্ড সিরিজের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

    এপ্রিল 11, 2026
    খেলা

    আন্তর্জাতিক মঞ্চে তিন ক্যাটাগরিতে ৫টি স্বর্ণপদক জিতল বাংলাদেশ

    এপ্রিল 9, 2026
    খেলা

    সভাপতি হয়েও বিসিবি নির্বাচনে লড়তে পারবেন তামিম

    এপ্রিল 8, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.